সুন্দর স্থাপত্য ও চোখ ধাঁধানো বেলাভূমির দেশ মাল্টার মানুষেরাই তাঁদের শরীর নিয়ে সবচেয়ে সুখী। জরিপে দেখা গেছে, শরীর নিয়ে আত্মবিশ্বাসের দিক দিয়ে মাল্টার মানুষই শীর্ষস্থানে রয়েছে। তবে বিস্ময়কর ব্যাপার হলো-শরীর নিয়ে আত্মবিশ্বাসের দিক দিয়ে বাংলাদেশিদের অবস্থান তালিকার তিন নম্বরে!
নিউজিল্যান্ড হেরাল্ড ও ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, শরীর নিয়ে কোন দেশের মানুষ কেমন আত্মবিশ্বাসী জানতে জরিপটি পরিচালনা করেছিল যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি। একটি কুইজ পদ্ধতির মধ্য দিয়ে শারীরিক গঠন বিষয়ে ৬৫টি দেশের অন্তত ৫৬ হাজার ৯৬৮ জনের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়।
জরিপ অনুযায়ী, মাল্টার পরই তালিকায় দুই নম্বরে রয়েছে তাইওয়ানের মানুষ। তিন নম্বরে বাংলাদেশের পর ধারাবাহিকভাবে এই তালিকার অন্য দেশগুলো হলো-কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, মিশর, ইরাক, পোল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
অবাক করা বিষয় হলো-এই তালিকায় শরীর নিয়ে সবচেয়ে কম আত্মবিশ্বাসী দেখা গেছে অস্ট্রেলিয়ার মানুষকে। কম আত্মবিশ্বাসের দিক দিয়ে অস্ট্রেলিয়ার পরই রয়েছেন ভারতীয়রা এবং তাঁদের পরই যুক্তরাজ্যের মানুষ। এভাবে এই তালিকায় ধারাবাহিকভাবে রয়েছে, আয়ারল্যান্ড, ইউক্রেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও ব্রাজিল।
তবে জরিপটি পরিচালনা করতে গিয়ে গবেষকেরা দেখেছেন, কীভাবে দেহের উপলব্ধি বা প্রশংসা দেশ থেকে দেশে পরিবর্তিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ‘আমি আমার শরীরকে সম্মান করি’ এবং ‘আমি আমার শরীরের বিভিন্ন এবং অনন্য বৈশিষ্ট্যের প্রশংসা করি’ সহ ১০টি বিবৃতির সঙ্গে কে কতটুকু একমত তা নিয়ে রেটিং করতে বলা হয়েছিল।
এ বিষয়ে জরিপটির প্রধান প্রফেসর বীরেন স্বামী বলেছেন, ‘বিশ্বের ২৫০ জনের বেশি বিজ্ঞানীকে যুক্ত করে শরীরের গঠন বিষয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় গবেষণাগুলোর একটি।’
তিনি জানান, শরীরের নিয়ে ইতিবাচক উপলব্ধির বিষয়গুলো উন্নত মনস্তাত্ত্বিক সুস্থতার সঙ্গে জড়িত।
গবেষণাটিতে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো-বিভিন্ন দেশের মধ্যে গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষদের পাশাপাশি যারা অবিবাহিত—শরীর নিয়ে তাঁদের উপলব্ধি বেশি ইতিবাচক ছিল।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির সাত দিনের রাষ্ট্রীয় জানাজা, শোকানুষ্ঠান ও দাফনের সূচি প্রকাশ করা হয়েছে। তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে তাঁর মরদেহ শেষ পর্যন্ত দাফন করা হবে মাশহাদের ইমাম রেজার মাজারে।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গোলরক্ষক সালিম আল-আশকার চলতি সপ্তাহের শুরুর দিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। গত সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল সমর্থক, সাংবাদিক, ভক্ত এবং সাধারণ মানুষের...
২ ঘণ্টা আগে
জাপানের পশ্চিমাঞ্চলীয় একটি ছোট শহরের মেয়র যখন ঘোষণা দিলেন যে তিনি মাতৃত্বকালীন ছুটি নিতে যাচ্ছেন, তখন তিনি জানতেন যে বিষয়টি নিয়ে কিছু ভ্রু কুঁচকানো প্রতিক্রিয়া আসতে পারে। কিন্তু প্রতিক্রিয়াটি যে এতটা তীব্র এবং সমাজকে এভাবে বিভক্ত করে ফেলবে, তা সম্ভবত কল্পনাও করেননি ৩৫ বছর বয়সী শোকো কাওয়াতা।
২ ঘণ্টা আগে
পাপুয়া অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে এবং একটি বেসামরিক বিমান পুড়িয়ে দিয়েছে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে দেওয়া ‘বার্তা’ বলে আখ্যা দিয়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের
২ ঘণ্টা আগে