
হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ বুধবার এই গুলির ঘটনা ঘটে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে। প্রথমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয় তারা। পরে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের জবাব হিসেবেও এই নিষেধাজ্ঞা আরও বলবৎ করা হয়।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ওমানের উত্তর-পূর্ব উপকূলের কাছে হরমুজ প্রণালিতে গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড হামলার শিকার হয়। এতে জাহাজটির ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়।
ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির মাস্টার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোটকে তাদের দিকে এগিয়ে আসতে দেখেন। এরপর জাহাজটিতে গুলিবর্ষণ করা হয়। তবে সব নাবিক নিরাপদ আছেন এবং এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই গানবোটে তিনজন ব্যক্তি ছিলেন।
গ্রিস পরিচালিত আরেকটি কনটেইনার জাহাজের মাস্টার জানান, ঘটনার আগে কোনো রেডিও যোগাযোগ করা হয়নি। যদিও শুরুতে তাদের জানানো হয়েছিল যে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি তাদের রয়েছে। পরে ইউকেএমটিও জানায়, ইরানের উপকূলের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে দ্বিতীয় একটি কনটেইনার জাহাজেও গুলিবর্ষণ করা হয়। পানামার পতাকাবাহী ওই জাহাজটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এর সব নাবিক নিরাপদ আছেন।
সামুদ্রিক নিরাপত্তা সূত্র আরও জানায়, হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সময় ইরানের পশ্চিম উপকূলে থেকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে তৃতীয় আরেকটি কনটেইনার জাহাজেও গুলিবর্ষণ করা হয়। লাইবেরিয়া পতাকাবাহী ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে এটি পানিতে থেমে যায়। জাহাজটির সব নাবিক নিরাপদ আছেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার আগে আগে এই নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচভাগের একভাগ পরিবহন করা হতো।

ভারতের হিমালয় অঞ্চলে অবস্থিত হিন্দুদের অন্যতম পবিত্র গঙ্গোত্রী মন্দিরে প্রবেশের জন্য নতুন একটি বিতর্কিত নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে মন্দিরের ভেতরে দর্শনার্থীদের প্রবেশের আগে ‘পঞ্চগব্য’ নামে একটি ধর্মীয় মিশ্রণ পান করা বাধ্যতামূলক করা হয়েছে। এই মিশ্রণে থাকে গরুর দুধ, দই, ঘি, মধু এবং গরুর মূত্র!
৪ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ায় ২০২১ সালে মাঝআকাশে দুইটি যুদ্ধবিমানের সংঘর্ষ। তবে সেই সংঘর্ষে কোনো প্রাণহানি না হলেও বিমান দুটি মেরামতে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষকে প্রায় ৬ লাখ ডলার ব্যয় করতে হয়। পাঁচ বছর পর অবশেষে সেই সংঘর্ষের কারণ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তারা বলছেন, উড়ন্ত অবস্থায় পাইলটেরা নিজেদের ফোনে ছবি ও ভিডিও
১ ঘণ্টা আগে
আধুনিক যুদ্ধবিমানের ভিড়েও নিজের অপরিহার্যতা আবারও প্রমাণ করল মার্কিন বিমানবাহিনীর শক্তিশালী অ্যাটাক বিমান এ-১০ ‘ওয়ার্টহগ’। ইরানের সঙ্গে চলমান সংঘাতের গুরুত্ব বিবেচনা করে এই যুদ্ধবিমানের অবসরের সময়সীমা ২০২৬ থেকে বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণ করেছে পেন্টাগন।
২ ঘণ্টা আগে
পাকিস্তান লিবিয়ার পূর্বাঞ্চলের সামরিক শাসক খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকারের কাছে কিছু অস্ত্র সরবরাহ করেছে। এই চুক্তির অর্থায়ন করেছে সৌদি আরব। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত পশ্চিমা ও আরব কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে