
আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে (ভারী পানির চুল্লি) হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগেই কেন্দ্রটি খালি করে ফেলা হয়। যে কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
হামলার কয়েক ঘণ্টা আগে চুল্লিটির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরের স্যাটেলাইট চিত্র প্রকাশ করে সেখান থেকে লোকজনকে সরে যেতে বলা হয়।
আরাক রিঅ্যাক্টরটি ইরানের দক্ষিণ-পশ্চিমে তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হেভি ওয়াটার প্রযুক্তির রিঅ্যাক্টর, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্লুটোনিয়াম তৈরি করতে পারে। প্লুটোনিয়াম আবার পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে। এ কারণে রিঅ্যাক্টরটি আন্তর্জাতিকভাবে সব সময় উচ্চ নজরদারির আওতায় থাকে।
২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি হয়েছিল, তার আওতায় আরাক রিঅ্যাক্টরটি পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে, শর্ত দেওয়া হয়, সীমিত মাত্রায় প্লুটোনিয়াম তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে সরে যাওয়ার পর ব্রিটেন এর পুনর্গঠনের দায়িত্ব নেয়। ২০১৯ সালে ইরান এর সেকেন্ডারি সার্কিট চালু করলেও তখন তা চুক্তি লঙ্ঘন বলে গণ্য হয়নি।
তবে ইরানের আরোপিত কিছু সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, তারা আর ইরানের হেভি ওয়াটার উৎপাদনের ওপর পর্যাপ্ত নজরদারি রাখতে পারছে না। এর ফলে আরাক রিঅ্যাক্টরের বর্তমান উৎপাদন ও মজুতের নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি রিঅ্যাক্টরটিতে হামলা চালায়, তবে তা শুধু ইরানের নিরাপত্তা নয়, বরং গোটা অঞ্চলের জন্যই পারমাণবিক বিপদের আশঙ্কা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকেরা।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৫ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে