Ajker Patrika

২৩ বছর পর শেষ মার্কিন সেনাটিও ইরাক ছাড়ছে, উদ্‌যাপনে ৪ দিনের ছুটি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৪
২৩ বছর পর শেষ মার্কিন সেনাটিও ইরাক ছাড়ছে, উদ্‌যাপনে ৪ দিনের ছুটি
ইরাকের আনবার প্রদেশে আল আসাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনারা চিনুক হেলিকপ্টারে উঠছেন। ছবি: মার্কিন বাহিনী

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গত রোববার ইরাক সরকারের এক কর্মকর্তা জানান, মার্কিন বাহিনীর যুদ্ধ ও লজিস্টিক সহায়তায় নিয়োজিত ‘সব সদস্য দেশটি ছেড়ে গেছেন।’ তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এই উপলক্ষ্যে আগামীকাল বুধবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত চারদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরাকি সংবাদমাধ্যম ইরাকি নিউজের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি শেষ করার জন্য একটি সময়সীমায় একমত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে ইরাকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন ছিল।

প্রত্যাহারের আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ঘাঁটি এবং রাজধানী বাগদাদের গ্রিন জোনের বিভিন্ন স্থানে মার্কিন সেনাদের অবস্থান ছিল। গণমাধ্যমের প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কার্যালয়ের প্রধান আবদুল আমির আল-শাম্মারিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনাদের প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা ছিল। তিনি জানান, ভিক্টোরিয়া ঘাঁটি ইতোমধ্যেই মার্কিন সেনামুক্ত হয়েছে এবং এটিকে কূটনৈতিক মিশনগুলোর প্রতিনিধিদের গ্রহণের জন্য একটি কেন্দ্রে রূপান্তর করা হবে।

এর আগে, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর ২০১১ সালে মার্কিন সেনাদের দেশটি থেকে প্রত্যাহার করা হয় নেয়। এর ৩ বছর পর, ২০১৪ সালে ইরাক সরকারের অনুরোধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করতে মার্কিন সেনারা আবার ইরাকে ফিরে আসে। ২০১৭ সালে ইরাকে আইএসআইএসকে পরাজিত করার ঘোষণা দেওয়া হলেও দেশটির প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো গোষ্ঠীটির কিছু সেল সক্রিয় রয়েছে।

এর মধ্য দিয়ে সবিমিলিয়ে ২৩ বছর পর প্রথমবারের মতো একেবারে সব মার্কিন সেনারা ইরাক ছাড়ছেন।

এদিকে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে ইরাকও নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে মার্কিন স্থাপনা ও মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলাও হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনা ঘটল।

মার্কিন সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে ইরাক সরকার বুধবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। ‘ইরাকের সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেন।

ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মসূচির মধ্যে সরকারি ও জনসাধারণের প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠানের আয়োজন করে ইরাকের শহীদ ও নিহতদের স্মরণ করা এবং ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ লেখা ব্যাজ পরার ব্যবস্থা রয়েছে। এসব ব্যাজে ইরাকের মানচিত্র অথবা দেশটির জাতীয় পতাকার রং থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত