উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় অভিবাসীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৩ জন। বাসটিতে অভিবাসীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ছিল। ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতের শহর তিজুয়ানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বাসটি প্রায় ৪০ জন লোক নিয়ে মেক্সিকো সিটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তিজুয়ানায় যাচ্ছিল। শহরটি যা সান ডিয়েগোর সীমান্তবর্তী—যেখান থেকে অসংখ্য অভিবাসী মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।
সংস্থাটি জানিয়েছে, ‘অধিকাংশ যাত্রীরা বিদেশি এবং তারা মূলত ভারত, ডমিনিকান প্রজাতন্ত্র এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে আগত।’ তাঁরা জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে ফেরাদের আটক করা হয়েছে। চালককে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছে।
মেক্সিকোর বেশির ভাগ মারাত্মক সড়ক দুর্ঘটনা মূলত উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে ঘটে থাকে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার দেশগুলো থেকে আগত অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়লে অন্তত ১৭ জন নিহত।
পরে গত জুলাই মাসে ওক্সাকায় একটি যাত্রীবাহী বাস একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে ২৯ জন নিহত হয়। তারও আগে, ২০২১ সালের ডিসেম্বরে ১৬০ জন অভিবাসী বহনকারী একটি ট্রেলার দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের একটি মহাসড়কের একটি পথচারী সেতুর সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়। এতে ৫৬ জন নিহত হন।

যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
১২ ঘণ্টা আগে