
গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আজ রোববার নিহতদের মধ্যে ছিলেন এক পুরুষ ও একজন নারী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হেলিকপ্টার হামলায় তারা নিহত হন। গাজার অন্যান্য এলাকাতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসে তিনজন এবং গাজা সিটির পুরোনো শহর এলাকায় একজন নিহত হয়েছেন।
গত বছরের গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস ১৫ দফার একটি রোডম্যাপ প্রকাশের দুই দিন পর এসব হামলা চালানো হলো। কূটনৈতিক অগ্রগতির খবর এলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার যে ধারাটি দেখা যাচ্ছে, এই হামলাগুলোও তারই অংশ।
তবে রোডম্যাপটি এখনো বাস্তবে কার্যকর হয়নি। হামাস জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে গত বছরের চুক্তি অনুযায়ী গাজা থেকে নিজেদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা নিজেদের অস্ত্র জমা দিয়ে সংরক্ষণে রাখতে দেবে না।
অন্যদিকে, এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামাস ‘সত্যিকারের নিরস্ত্রীকরণ’ না করা পর্যন্ত ইসরায়েল বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো এই উদ্যোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এই উদ্যোগকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের উচিত হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়া।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান জানিয়েছেন, ট্রাম্পের এই উদ্যোগের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার তাঁকে বলেছেন, তিনি গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের সঙ্গে কাজ করছেন। দাহলান আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এখনো চলছে। তার মতে, চুক্তির সফলতা এখন নির্ভর করছে ইসরায়েল প্রতিদিনের হামলা পুরোপুরি বন্ধ করছে কি না, তার ওপর।
এদিকে, শনিবার মধ্য গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসা সরঞ্জাম রাখার একটি গুদাম ধ্বংস হয়েছে। হামলার ফলে সেখানে প্রায় ২০ মিটার (৬৬ ফুট) চওড়া এবং ১০ মিটার (৩৩ ফুট) গভীর একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অনাবৃষ্টি ও খরার কারণে দানিউব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির চুল্লিগুলো শীতল রাখার জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে
৩১ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে খোঁজার গোপন অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে কখনোই কোনো আলোচনা বা স্বীকারোক্তি দেওয়া হয় না। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের সিআইএ-এর বর্তমান মূল ভাবনাই হয়ে উঠেছে তাকে খুঁজে বের করা।
২ ঘণ্টা আগে
বাবা আত্মহত্যা করেছেন। মরদেহ ঝুলছে সিলিং ফ্যানে। চিৎকার করে সাহায্য চাচ্ছেন মা। এমন দৃশ্যই ধারণ হয়েছে এক দম্পতির সাত বছর বয়সী ছেলের মুঠোফোনে। এ ঘটনা ঘটেছে ভারতের গুরগাঁওয়ে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ যাত্রী ও দুই ক্রুর মৃত্যু হয়েছে। পর্যটকেরা উড়োজাহাজটিতে করে বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ দেখতে যাচ্ছিলেন। নাজকা লাইনস হলো মাটিতে খোদাই করা বিশালাকৃতির কিছু জিওগ্লিফ (পাথুরে নকশা বা ভূমিরূপের...
৪ ঘণ্টা আগে