
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি। এর মধ্য দিয়ে হাউসের প্রায় দুই দশকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট।
বিবিসির খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ার পরিপ্রেক্ষিতে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ন্যান্সি। তবে তিনি কংগ্রেসের নিম্নকক্ষে তাঁর ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পেলোসি বলেন, ‘আমি কখনোই ভাবিনি সাধারণ গৃহিণী থেকে হাউস স্পিকার হয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাট নেতৃত্বের জন্য পুনর্নির্বাচিত হতে চাই না। নতুন প্রজন্মের জন্য ডেমোক্রেটিক ককাসে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’
ন্যান্সি পেলোসি কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার। প্রায় দুই দশক ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন তিনি। পদত্যাগ করলেও আগামী জানুয়ারি পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি, যখন একটি নতুন কংগ্রেস দায়িত্ব নেবে।
সিএনএন জানায়, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের পরবর্তী নেতা হতে পারেন হাকিম জেফরিস। তিনি প্রতিনিধি পরিষদে নিউইয়র্কের প্রতিনিধিত্ব করছেন। হাকিম জেফরিস দলীয় সমর্থন নিয়েই হাউসে ডেমোক্র্যাট নেতৃত্বের পদ গ্রহণ করবেন। আর এটি হলে তিনি হবেন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়া প্রথম অশ্বেতাঙ্গ।
এদিকে রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। আগামী জানুয়ারিতে তিনি ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

ফ্রান্সজুড়ে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ গতকাল মঙ্গলবার সহিংস রূপ নেয়। এই ঘটনার পর অন্তত ৪৪০ জনকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি বলেন, আটক ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনো পাওয়া
১৯ মিনিট আগে
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে বোয়িংকে বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, এই চুক্তির মূল্য ২০ বিলিয়ন ডলার। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আশারক আল–আওসাতের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৯ মিনিট আগে
রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
২ ঘণ্টা আগে