
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে বোয়িংকে বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, এই চুক্তির মূল্য ২০ বিলিয়ন ডলার। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আশারক আল–আওসাতের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় এফ/এ–এক্স এক্স বিমান বা ‘স্ট্রাইক ফাইটার’ তৈরি করা হবে। এগুলো ‘নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স প্রোগ্রামের’ অংশ। নতুন যুদ্ধবিমানগুলো ২০৩০-এর দশক থেকে পুরোনো ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে।
ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের সময়ে পেন্টাগনের কাছ থেকে ষষ্ঠ প্রজন্মের অস্ত্র ব্যবস্থা তৈরির জন্য বোয়িং দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলো। এর আগে, ২০২৫ সালের মার্চে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে মার্কিন বিমানবাহিনী নতুন একটি স্টেলথ যুদ্ধবিমান তৈরির জন্য বোয়িংকে বেছে নিয়েছে।
বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটির প্রধান স্টিভ পার্কার বলেন, ‘একই সময়ে দুটি উন্নত যুদ্ধবিমান তৈরি করাই সবসময় আমাদের পরিকল্পনা ছিল এবং সে অনুযায়ী আমরা বিনিয়োগ করেছি। একই সময়ে ভবিষ্যৎ যুদ্ধবিমানের একাধিক কর্মসূচি পরিচালনা ও নির্মাণ করার জন্য আমরা প্রস্তুত এবং সক্ষম।’
পেন্টাগনের আন্ডারসেক্রেটারি মাইকেল ডাফি বলেন, ‘এফ/এ-এক্সএক্স প্ল্যাটফর্ম আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি আকাশযুদ্ধ সক্ষমতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না এমন বিনিয়োগ। এই সক্ষমতা বাস্তবে আনার জন্য আমরা বোয়িংয়ের সঙ্গে একসঙ্গে কাজ করছি।’
বোয়িং জানিয়েছে, সেন্ট লুইসে কোম্পানির ‘নিরাপদ উৎপাদন’ কারখানায় নির্মাণকাজ চলমান রয়েছে। কোম্পানির দাবি, এটি যুক্তরাষ্ট্রের এ ধরনের সবচেয়ে বড় কারখানা। বোয়িং বলেছে, ‘এফ/এ-এক্সএক্স-এর প্রযুক্তিগত ও কর্মসূচি-সংক্রান্ত বিস্তারিত তথ্য মার্কিন জাতীয় নিরাপত্তা ও রপ্তানি আইন অনুযায়ী গোপন রাখা হয়েছে।’
এই চুক্তির জন্য বোয়িংয়ের সঙ্গে প্রতিযোগিতা করেছিল নর্থ্রপ গ্রুম্যান। মঙ্গলবার নর্থ্রপ গ্রুম্যান এক বিবৃতিতে বলেছে, ‘এফ/এ-এক্সএক্সের জন্য নর্থ্রপ গ্রুম্যান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে অত্যন্ত টিকে থাকার সক্ষমতাসম্পন্ন এবং ডিজিটাল প্রযুক্তিতে উন্নত ষষ্ঠ প্রজন্মের একটি যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের নির্বাচনের বিষয়ে আমরা আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছি।’
২০২৬ সালের মে মাসে এক শুনানিতে মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল সিনেটের একটি প্যানেলকে বলেছিলেন, পরবর্তী প্রজন্মের এই ব্যবস্থার লক্ষ্য হতে হবে ‘যুদ্ধবিমানের কার্যক্ষমতার পরিসর, টিকে থাকার সক্ষমতা এবং আঘাত হানার ক্ষমতা বাড়ানো।’ তিনি আরও বলেন, এই ব্যবস্থা মানববিহীন বা চালকবিহীন সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
কডল আরও বলেছিলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী প্রজন্মের ক্যারিয়ারভিত্তিক বিমান সক্ষমতা তৈরি করতে ব্যর্থ হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আকাশের নিয়ন্ত্রণ, দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে বিমানবাহী রণতরিভিত্তিক সামরিক অভিযান পরিচালনার কার্যকারিতা ঝুঁকির মুখে পড়বে।’
চুক্তির খবর প্রকাশের পর শেয়ারবাজারে বোয়িংয়ের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে নর্থ্রপ গ্রুম্যানের শেয়ারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে যায়।

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন ফাতিমা জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পাওয়ার পর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাঁকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
১০ মিনিট আগে
প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারে একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর পরিদর্শনের সময় নারী কর্মীদের দৃষ্টিসীমার বাইরে রাখার বিতর্কিত নির্দেশনার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্মৃতিস্তম্ভটির পরিচালনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।
২৬ মিনিট আগে
ফ্রান্সজুড়ে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ গতকাল মঙ্গলবার সহিংস রূপ নেয়। এই ঘটনার পর অন্তত ৪৪০ জনকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি বলেন, আটক ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনো পাওয়া
৪৪ মিনিট আগে
রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে