পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক দিন ধরে সীমান্তে সংঘাত চলছে। চলমান সংঘর্ষে অন্তত আট হাজার আফগানি বাস্তুচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার আফগানিস্তানের তালেবান সরকার এসব কথা জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, ‘বোমাবর্ষণ ও হামলার কারণে আমাদের ৮ হাজার ৪০০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। তারা গ্রাম ও বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।’
গত সোমবার ফিতরাত বলেছিলেন, কুনার প্রদেশে হামলায় তিন শিশু নিহত হয়েছে। তালেবান সরকারের হিসাবে, গত বৃহস্পতিবার থেকে অন্তত ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাকিস্তান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে আফগান সীমান্তে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালায় পাকিস্তান। এর জবাবে গত বৃহস্পতিবার রাত ৮টায় পাকিস্তানে হামলা শুরু করে আফগানিস্তান। সেদিন দিবাগত রাত ২টায় পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। পরদিন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
গত কয়েক দিনে পাকিস্তানি হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সাবেক মার্কিন বিমানঘাঁটি বাগরাম, রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার।
ইসলামাবাদের দাবি, সীমান্তে তালেবান সরকারের ‘আগ্রাসনের’ জবাবে ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ আঘাত হানার অধিকার রয়েছে তাদের। এদিকে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবিতে ফারাক রয়েছে। চলমান যুদ্ধে আফগানিস্তানের দাবি, অন্তত তাদের ২৫ সেনা নিহত হয়েছে। আর তাদের সেনারা ১৫০ জনের বেশি পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, তাদের হামলায় ৪৩০ জনের বেশি আফগান সেনা নিহত এবং ৬৩০ জনের বেশি আহত হয়েছে। তবে কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানের আকাশে একটি উন্নত প্রযুক্তির হার্মিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। আজ বুধবার কেরমান শহরের উপকণ্ঠে এই ঘটনা ঘটে বলে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
১৯ মিনিট আগে
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে যাঁকেই নিযুক্ত করা হোক না কেন, তাঁকে নির্মূল করা হবে।
৪৩ মিনিট আগে
দীর্ঘ এক দশকের সুক্ষ্ম পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় ব্যবহারের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত শনিবারের এই ভয়াবহ হামলায় খামেনির পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক...
১ ঘণ্টা আগে
ইরানে আক্রমণের মাধ্যমে আঞ্চলিক সংঘাতের প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। আর গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে।
১ ঘণ্টা আগে