
যুক্তরাজ্যের লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর এক সহিংস হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় এক ব্যক্তি রাস্তায় ধাওয়া করে ইহুদিদের ওপর ছুরি হামলার চেষ্টা চালান বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সংস্থা ‘শোমরিম’। সংস্থাটির সদস্যরা হামলাকারীকে আটক করার পর পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, জরুরি সেবাকর্মীরা রাস্তায় পড়ে থাকা এক আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন। বিবিসি, গার্ডিয়ানসহ একাধিক ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, আহত দুই ইহুদি পুরুষ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী বাসস্টপে কিপা পরিধান করে দাঁড়িয়ে থাকা একজনকে বারবার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের হামলা শুধু একটি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং পুরো দেশের নিরাপত্তা ও মূল্যবোধের ওপর আঘাত।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লন্ডনে ইহুদিদের লক্ষ্য করে একাধিক অগ্নিসংযোগ ও সহিংস ঘটনার প্রেক্ষাপটে এবার নতুন হামলা ঘটল। গত অক্টোবর মাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের একটি সিনাগগে হামলায় দুজন নিহত হয়েছিলেন। চলতি মাসেই ইহুদি-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দুই ডজনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ ঘটনায় স্থানীয় এমপি সারা স্যাকম্যান বলেছেন, ‘ব্রিটিশ ইহুদিদের ওপর হামলা মানে পুরো ব্রিটেনের ওপর হামলা। এভাবে তাদের টার্গেট করা একেবারেই অগ্রহণযোগ্য।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের কথাও জানান।
এদিকে নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন, ইহুদিবিদ্বেষী এসব হামলার পেছনে বিদেশি প্রভাব থাকতে পারে। কিছু ঘটনার দায় স্বীকার করেছে ইরানপন্থী গোষ্ঠী ‘হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়্যা’। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের গাজা যুদ্ধ শুরুর পর থেকে ব্রিটেনে ইহুদিবিদ্বেষী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

গাজা উপত্যকার দিকে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আটকাতে শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। স্থানীয় সময় গতকাল বুধবার রাত থেকে এই অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত এই উপত্যকার ওপর ইসরায়েল আরোপিত নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যেই নৌবহরটি রওনা হয়েছিল বলে
৩৮ মিনিট আগে
ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে এক নতুন ঢেউয়ের পূর্বাভাস। বিধানসভা নির্বাচনের পর অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামক প্রতিষ্ঠানের বুথফেরত জরিপ বলছে, অভিনেতা থালাপতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তাদের প্রথম নির্বাচনী লড়াইতেই ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। যদি এই জরিপের ফল বাস্তবে মিলে যায়,
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে। বিপরীতে ইরানও জবাব দিয়ে বলেছে, মার্কিন অবরোধের প্রতিক্রিয়া ‘কার্যকর এবং নজিরবিহীন পদক্ষেপের’ মাধ্যমে দেখানো হবে।
২ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এখন আর সব ক্ষমতা নতুন নেতা মোজতবা খামেনির হাতে নেই। যুদ্ধকালীন সরকারের মোটামুটি সবকিছু এখন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসির) হাতে।
৭ ঘণ্টা আগে