
ইরান অভিযোগ করেছে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র যেমনটা দাবি করছে যে, তারা বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌকায় হামলা চালিয়েছে, বাস্তবে তা নয়; বরং যাত্রীবাহী ছোট নৌযানই লক্ষ্যবস্তু ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবারের এই অভিযোগ সরাসরি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্যের বিপরীত। কুপার দাবি করেন, সেন্ট্রাল কমান্ডের বাহিনী ছয়টি আইআরজিসি নৌযান ডুবিয়ে দিয়েছে। এসব নৌযান হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার মার্কিন অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করছিল। পরে ট্রাম্প নৌকার সংখ্যা সাতটি বলে উল্লেখ করেন।
প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত তথাকথিত এই মার্কিন অভিযান গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে নড়িয়ে দিয়েছে। এতে আবারও যুদ্ধ ফেরার আশঙ্কা জেগে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাতে জানায়, আইআরজিসি নৌযানে হামলার মার্কিন দাবির পর তেহরান তদন্ত শুরু করেছে।
তাদের ভাষ্য, আইআরজিসির কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়নি। বরং তদন্তে উঠে এসেছে, সোমবার ওমান উপকূলের খাসাব থেকে ইরানের উপকূলে যাচ্ছিল এমন যাত্রীবোঝাই দুটি ছোট নৌকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় নৌকা দুটি ধ্বংস হয় এবং পাঁচজন বেসামরিক যাত্রী নিহত হন বলে ওই কমান্ডার দাবি করেন। তিনি বলেন, এই ‘অপরাধের’ জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।
এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালিতে যে স্থিতাবস্থা বা স্ট্যাটাস ক্যু তৈরি হয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়। তিনি আরও বলেছেন, ইরান তার সামান্য শক্তি ব্যবহার করেই এই পূর্বাবস্থা বদলে নতুন অবস্থা তৈরি করেছে। ইরান প্রয়োজনে আরও বলপ্রয়োগ করতে পারে...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সংলগ্ন ভারতীয় রাজ্য আসামের বিধানসভা নির্বাচনে জয়ের পর গতকাল সোমবার সন্ধ্যায় জয় লাভ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেন, ‘সেঞ্চুরিসহ হ্যাটট্রিক।’
৩ ঘণ্টা আগে
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।
৪ ঘণ্টা আগে
ভারতের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ফাতিমা তাহলিয়া গতকাল সোমবার ইতিহাস গড়েছেন। তিনি দলটির ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভূত হয়ে কেরালার ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের (এলডিএফ) আহ্বায়ক টিপি রামকৃষ্ণনকে পরাজিত করেছেন।
৫ ঘণ্টা আগে