অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৪০ হাজার মুসল্লি আজ রোববার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। কিন্তু সেখানে কোনো উৎসবমুখর পরিবেশ ছিল না। তাঁরা সেখানে গাজা উপত্যকায় আট মাস ধরে চলা ইসরায়েলের হামলা নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। বার্তা সংস্থা আনাদোলু এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪০ হাজার মুসল্লি সেখানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। যদিও কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী আজ সকালে আল-আকসা মসজিদে যাওয়ার পথে এবং সেখান থেকে বের হওয়ার সময় নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর হামলা চালায় এবং অনেক মুসল্লিকে ঈদের নামাজ পড়তে প্রবেশ করতে বাধা দেয়।
সকাল বেলা দখলদার ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের আঙিনায় প্রবেশ করে এবং নামাজ পড়তে আসা মুসল্লিদের পরিচয়পত্র পরীক্ষা করে। অনেক যুবককে মসজিদের প্রবেশে বাধা দেয় এবং মসজিদের বাইরে নামাজ আদায় করতে বাধ্য করে।
ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ইসরায়েলি সেনাবাহিনী বাধা দেওয়া সত্ত্বেও দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরের হেবরনের ইব্রাহিমি মসজিদে কয়েক হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
হেব্রন এনডাউমেন্টস বিভাগের প্রধান ঘাসন আল-রাজাবি বলেছেন, ঈদুল আজহায় দখলদারিত্বের পদক্ষেপের উদ্দেশ্য হলো পবিত্র স্থানগুলোয় বিশেষ করে ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়া।
আল-রাজাবি আরও বলেন, বাধা সত্ত্বেও ৮ থেকে ১০ হাজার মুসল্লি মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
আনাদোলু সংবাদদাতার মতে, ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে এবং সেখানে নামাজ পড়তে আসা মুসল্লিদের সামরিক চেকপয়েন্ট এবং ইলেকট্রনিক গেট পার হয়ে যেতে হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি যুদ্ধবিরতির দাবি জানানো সত্ত্বেও গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ক্রমাগত নৃশংসতা চালাচ্ছে। এর মধ্যেই এই বছর ঈদুল আজহা চলে আসে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় প্রায় ৩৭ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই মহিলা ও শিশু এবং প্রায় ৮৫ হাজার ২০০ জন আহত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
২ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
৫ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে