
ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, গতকাল ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত ও কোনো দেশের পতাকা ছাড়া চলাচলকারী ‘এমটি ডাভিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে প্রতিবন্ধকতা তৈরি করে। এরপর ‘রাইট অব ভিজিট’ প্রক্রিয়ার আওতায় সেটিতে অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী।
অভিযানের ছবি, ভিডিও ক্লিপসহ শেয়ার করা ওই পোস্টে মার্কিন কমান্ড আরও বলে, ‘অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে আমরা বিশ্বজুড়ে সামুদ্রিক আইন প্রয়োগের এই কঠোর অভিযান অব্যাহত রাখব। তারা যেখানেই কার্যক্রম পরিচালনা করুক না কেন, তাদের রুখে দেওয়া হবে।’
এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০২৪ সালেই ‘এমটি ডাভিনা’ নামক ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, জাহাজটি ইরান থেকে চীনে তেল পাচার করেছিল।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর বৈশ্বিক তেল সরবরাহের মূল পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর জেরে গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন নৌবাহিনী। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য—এই নৌ অবরোধের মাধ্যমে তারা ইরানকে অর্থনৈতিক চাপে রাখবে।
এদিকে ভারত সাগরে ট্রাম্প প্রশাসনের অভিযানের পরই ওমান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। পানি ছাড়া টানা বেশ কয়েক দিন মরুভূমিতে আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ...
৩ ঘণ্টা আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
৫ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে