
কানাডার টরন্টোতে একটি ব্যস্ত শপিং মলের পার্কিং লটে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবক নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে টরন্টোর উডবাইন শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) টরন্টো পুলিশ নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছে।
সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত যুবকের নাম চন্দন কুমার রাজা (৩৭)। তিনি পেশায় একজন আইটি বিশেষজ্ঞ এবং ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা ছিলেন।
টরন্টো পুলিশ সার্ভিস জানায়, গত শনিবার বেলা ৩টা ৩১ মিনিটে উডবাইন শপিং মলের পার্কিং লটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি সাদা রঙের এসইউভি গাড়ির ভেতর থেকে চন্দনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, হামলার পরপরই সন্দেহভাজন ব্যক্তিরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চন্দনের গাড়ির উইন্ডশিল্ডে ১০টি গুলির চিহ্ন রয়েছে এবং চালকের পাশের জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। টরন্টো পুলিশের ইন্সপেক্টর এরল ওয়াটসন সিবিসি নিউজকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি কোনো এলোপাতাড়ি হামলা ছিল না, বরং তাঁকে লক্ষ্য করেই এই গুলি চালানো হয়েছে।
নিহত চন্দন ব্রাম্পটনের বাসিন্দা ছিলেন। চন্দনের বাবা নন্দন কুমার জানান, তাঁর ছেলে ছয় বছর আগে কানাডায় পাড়ি দিয়েছিলেন এবং আগামী এপ্রিলে ভারতে ফেরার কথা ছিল। তিনি তাঁর ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছেন।
দিনের আলোয় শপিং মলের মতো জনাকীর্ণ স্থানে এমন হত্যাকাণ্ড জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। মল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুলিশকে তদন্তে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নতুন প্রকাশিত নথিতে যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের ব্যক্তিগত জীবনের এক কম পরিচিত অধ্যায় উঠে এসেছে। এপস্টেইনের মৃত্যুর আগে তাঁর শেষ ফোনকলটি ছিল কারিনা শুলিয়াক নামে এক বেলারুশিয়ান দন্ত চিকিৎসকের কাছে।
১ ঘণ্টা আগে
গত সপ্তাহে একটি মিটিংয়ে কিম হি-সু প্রস্তাব দেন, জন্মহার বাড়াতে কোরিয়ার গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য ‘ভিয়েতনাম বা শ্রীলঙ্কা’ থেকে তরুণী আমদানি করা যেতে পারে। টেলিভিশনে এই বক্তব্য সম্প্রচারিত হওয়ার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য সরকার ঘৃণাত্মক বক্তব্যবিরোধী নতুন আইনের আওতায় ফিলিস্তিনপন্থী স্লোগান ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইনটি পাস হলে কুইন্সল্যান্ড হবে অস্ট্রেলিয়ার প্রথম রাজ্য, যেখানে এই স্লোগানটি আইনত নিষিদ্ধ ঘোষণা করা হবে।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বিথাম্ব’ ভুলবশত গ্রাহকদের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করে ফেলেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি প্রোমোশনাল কর্মসূচির ত্রুটির কারণে এই ঘটনা ঘটে। এর ফলে এক্সচেঞ্জটিতে স্বল্প সময়ের জন্য বিটকয়েন বিক্রির তীব্র চাপ তৈরি হয়।
৬ ঘণ্টা আগে