দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বিথাম্ব’ ভুলবশত গ্রাহকদের মধ্যে প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করে ফেলেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি প্রোমোশনাল কর্মসূচির ত্রুটির কারণে এই ঘটনা ঘটে। এর ফলে এক্সচেঞ্জটিতে স্বল্প সময়ের জন্য বিটকয়েন বিক্রির তীব্র চাপ তৈরি হয়।
বিথাম্ব জানায়, শুক্রবার তারা ব্যবহারকারীদের জন্য একটি প্রচারণামূলক পুরস্কার হিসেবে দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ২ হাজার ওন (১৬৭ টাকা) বা তার বেশি নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু প্রযুক্তিগত বা কর্মকর্তাদের ভুলে নির্বাচিত ব্যবহারকারীরা নগদ অর্থের বদলে কমপক্ষে ২ হাজার বিটকয়েন করে পেয়ে যান। গণমাধ্যমের তথ্যমতে, এই ভুল বণ্টনের ফলে মোট ৬ লাখ ২০ হাজার বিটকয়েন গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যায়।
বিথাম্ব জানিয়েছে, ঘটনার মাত্র ৩৫ মিনিটের মধ্যেই তারা সংশ্লিষ্ট ৬৯৫ জন গ্রাহকের লেনদেন ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা ইতিমধ্যে বিতরণ করা বিটকয়েনের ৯৯.৭ শতাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে, যার বাজারমূল্য বর্তমান দামে প্রায় ৪৪ বিলিয়ন ডলার।
বিবৃতিতে বিথাম্ব বলেছে, ‘এই ঘটনা কোনো বাহ্যিক হ্যাকিং বা নিরাপত্তা ভঙ্গের সঙ্গে সম্পর্কিত নয়। আমাদের সিস্টেম সিকিউরিটি বা গ্রাহকদের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।’ তারা ব্যবহারকারীদের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।
যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ঘটনাটির প্রভাব পড়ে বিটকয়েনের দামে। বিথাম্বের চার্ট অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এক্সচেঞ্জটিতে বিটকয়েনের দাম হঠাৎ করে ১৭ শতাংশ পর্যন্ত কমে দাঁড়ায় ৮১.১ মিলিয়ন ওন। তবে আতঙ্ক কেটে গেলে দাম আবার ঘুরে দাঁড়ায় এবং সর্বশেষ লেনদেনে বিটকয়েনের মূল্য ছিল প্রায় ১০৪.৫ মিলিয়ন ওন।
ক্রিপ্টো বিশ্লেষকদের মতে, এই ঘটনা একদিকে যেমন বাজারে অস্থিরতা তৈরি করেছে, অন্যদিকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও যাচাই ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
১ ঘণ্টা আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১২ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১৩ ঘণ্টা আগে