
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে বা এর আশপাশে মিত্র দেশগুলোর একটি নেটওয়ার্ক গড়ে তুলতে চায় ইসরায়েল। তাঁর ভাষায়, এই জোট একসঙ্গে তাঁর ভাষায় ‘উগ্র’ প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশও সেই দেশগুলোর অংশ হবে, যারা ইসরায়েলের সঙ্গে ‘একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।’
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত নেতানিয়াহু গ্রিস, সাইপ্রাসসহ কয়েকটি আরব, আফ্রিকান ও এশীয় দেশের কথাও উল্লেখ করেন। তবে সেসব দেশের নাম স্পষ্ট করেননি। নেতানিয়াহু বলেন, তাঁর কল্পিত পরিকল্পনায় মধ্যপ্রাচ্য ঘিরে বা এর ভেতরে একটি পূর্ণাঙ্গ জোটব্যবস্থা গড়ে তোলা হবে। মূলত একটি ‘হেক্সাগন’ বা ছয় কোণবিশিষ্ট জোট কাঠামো তৈরি করার কথা বলেন তিনি।
তাঁর ভাষায়, বাস্তবতা, চ্যালেঞ্জ ও লক্ষ্য সম্পর্কে যেসব দেশের দৃষ্টিভঙ্গি এক, তাদের নিয়ে একটি অক্ষ বা জোট গঠন করা হবে। এই জোট দাঁড়াবে ‘উগ্র অক্ষ’-এর বিরুদ্ধে। তিনি বলেন, এর মধ্যে রয়েছে ‘উগ্র শিয়া অক্ষ’, যাদের ওপর ইসরায়েল কঠোর আঘাত হেনেছে। একই সঙ্গে আছে, একটি ‘উদীয়মান উগ্র সুন্নি অক্ষ।’
নেতানিয়াহুর বক্তব্যের পর মোদি বলেন, ভারত ও ইসরায়েলের বন্ধনের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে পুরোপুরি একমত। তিনি দুই দেশের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্কের কথাও উল্লেখ করেন। এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, আস্থা, উদ্ভাবন ও শান্তি ও অগ্রগতির প্রতি যৌথ প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠা ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে ভারত গভীরভাবে মূল্য দেয়।
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে দেশটির হামলায় ইরানের নেতৃত্বাধীন ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহও রয়েছে। গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি ১২ দিনের যুদ্ধও হয়। সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
তবে, ‘উদীয়মান উগ্র সুন্নি অক্ষ’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা নেতানিয়াহু ব্যাখ্যা করেননি। তবে এর আগে তিনি মুসলিম ব্রাদারহুডকে এই অক্ষের প্রধান উপাদান হিসেবে চিহ্নিত করেছিলেন। গাজায় রক্তপাতের ঘটনায় সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অবনতি হয়েছে। এর মধ্যে রয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। সৌদি আরবও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে।
ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ইসরায়েলি পদক্ষেপের সমালোচনা করেছে সৌদি আরব। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সংযুক্তিকরণমুখী পদক্ষেপেরও বিরোধিতা করেছে তারা।
এদিকে, ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডসের’ অংশ হিসেবে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর লক্ষ্য ছিল আঞ্চলিক অবস্থান শক্ত করা। এই কাঠামোর আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে ইসরায়েল।

ভারতে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী অন্তত ১১১ জন আইনপ্রণেতা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’-এর যৌথ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানের প্রভাব পড়ছে দেশটির বড় শিল্পগুলোতেও। সম্প্রতি কানসাসে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গরু মোটাতাজাকরণ খামার ও পশু জবাইখানার জন্য পরিচিত অঞ্চলটিতে অভিযানের প্রভাব এরই মধ্যে পড়েছে গরুর মাংসের শিল্পে।
৫ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
৮ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১৮ ঘণ্টা আগে