
অবৈধভাবে ভারতে প্রবেশকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার দিকে হাকিমপুর সীমান্ত চৌকির কাছে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তাদের প্রতিবেদনে লিখেছে, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা পরিচয়পত্র থেকে জানা গেছে তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই এমন একটি অংশ দিয়ে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাঁর আচরণে বিএসএফ সদস্যদের মনে সন্দেহ জাগে। তবে তিনি কেন অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে আসাম সরকার। গত বৃহস্পতিবার আসাম মন্ত্রিসভা ঘোষণা করেছে, এখন থেকে রাজ্যে প্রাপ্তবয়স্কদের জন্য আর আধার কার্ড ইস্যু করা হবে না। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং চা বাগানের কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তারা আরও এক বছর আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্য জনসংখ্যার অনুপাতে আধার কার্ডের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এটি অবৈধ অভিবাসীদের আধার কার্ড গ্রহণ থেকে বিরত রাখার একটি ‘নিরাপত্তা ব্যবস্থা’।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কারণ, গত এক বছরে সীমান্তে অনেক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকালও আমরা সাতজনকে ফেরত পাঠিয়েছি। কিন্তু আমরা নিশ্চিত নই, সবাইকে ধরতে পেরেছি কি না। তাই আমরা এমন একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই যাতে কেউ অবৈধভাবে আসামে প্রবেশ করে আধার কার্ড নিয়ে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করতে না পারে।’
তিনি আরও বলেন, এক বছর পর যদি কেউ আধার কার্ড থেকে বাদ পড়ে যান, তাহলে তাকে সংশ্লিষ্ট ডিসির কাছে আবেদন করতে হবে। তখন ডিসি পুলিশ সুপার এবং ফরেনার্স ট্রাইব্যুনালসহ অন্যান্যদের সঙ্গে পরামর্শ করে অনুমোদন দিতে পারবেন।

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে গরু, বলদ, মহিষ এবং বাছুরসহ কোনো প্রাণীই উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে।
৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা তা নিয়ে নানা শঙ্কা ছিল। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে অবশেষে দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে। আর সেই ফুটবল দলকে ইরানিরা যেন রীতিমতো জাতীয় উৎসবে পরিণত করা এক মিছিলের মাধ্যমে শুভেচ্ছা ও বিদায় জানাল।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লির নাংলোই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ চলাকালে সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকে তেহরান-সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়াদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে হামলা চালানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে।
৪ ঘণ্টা আগে