আড়াই দশকেরও বেশি সময় আগে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা। সেদিন ফ্রান্সের প্যারিসে একটি ক্লাব থেকে ফেরার পথে তাঁর গাড়িটিকে তাড়া করেছিল একদল পাপারাজ্জি।
বলা হয়ে থাকে, পাপারাজ্জিদের নজর এড়াতে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করতে চেয়েছিল ডায়ানাকে বহন করা গাড়িটি। এতে এক মর্মান্তিক দুর্ঘনায় তাঁর মৃত্যু হয়।
ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল এবার ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির ক্ষেত্রে। এবারের ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
বুধবার রাতে বিবিসি জানায়, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ম্যার্কেল। ছিলেন ম্যার্কেলের মা ডোরিয়া রাগল্যান্ডও। এ সময় একদল পাপারাজ্জি তাঁদের পিছু নেয়। পাপারাজ্জিদের নজর এড়াতে তাই বেপরোয়াভাবে চালাতে হয় তাঁদের বহন করা গাড়িটিকে। তবে ভাগ্য ভালো যে, মায়ের মতো দুর্ঘটনায় পড়তে হয়নি হ্যারিকে।
প্রিন্স হ্যারির মুখপাত্র বলেছেন, একটুর জন্য দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল সবাই। দুই ঘণ্টারও বেশি সময় ধরে গাড়িটি তাড়া করে পাপারাজ্জিরা।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে