
ইরাকের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল—এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সহায়তা করার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগে এই ঘাঁটি তৈরি করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত থাকলেও ইরাক সরকার কিছুই জানত না।
প্রতিবেদন অনুযায়ী, ওই গোপন ঘাঁটিতে ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। একই সঙ্গে এটি ইসরায়েলি বিমানবাহিনীর একটি লজিস্টিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছিল। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল, যাতে ইরানের আকাশসীমায় কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা যায়।
ঘটনার সূত্রপাত হয় যখন স্থানীয় এক রাখাল মরুভূমিতে অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন। তিনি দেখতে পান, নিচু দিয়ে হেলিকপ্টার উড়ছে এবং নির্জন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছে। পরে বিষয়টি ইরাকি কর্তৃপক্ষের নজরে আসে। মার্চের শুরুতে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই এলাকায় তদন্ত করতে সেনা পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তদন্তকারী সেনাদের ঘাঁটির কাছাকাছি পৌঁছাতে বাধা দিতে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে একজন ইরাকি সেনা নিহত এবং আরও দুজন আহত হন। পরে আরও দুটি ইউনিট পাঠানো হলে তারা এমন কিছু প্রমাণ নিয়ে ফিরে আসে, যা ওই এলাকায় সাম্প্রতিক সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়।
ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল-মুহাম্মাদাভি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই চালানো হয়েছে। মনে হচ্ছে, বিমান সহায়তায় স্থলভাগে একটি বিশেষ বাহিনী কাজ করছিল, যা আমাদের ইউনিটগুলোর সক্ষমতার বাইরে ছিল।’
পরে বিষয়টি নিয়ে ইরাক জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে এবং হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। তবে মার্কিন এক কর্মকর্তা দাবি করেন, ওই নির্দিষ্ট হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না।
বিশ্লেষকদের মতে, জনবসতিহীন ও বিশাল পশ্চিম ইরাকি মরুভূমি গোপন সামরিক তৎপরতার জন্য উপযোগী এলাকা। অতীতে ১৯৯১ ও ২০০৩ সালে সাদ্দাম হোসেনবিরোধী অভিযানের সময়ও যুক্তরাষ্ট্র একই অঞ্চল ব্যবহার করেছিল।

আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগে
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু দত্ত বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্তত ৫ হাজার কর্মীর জীবন বাঁচিয়েছেন। ৬ মে তাঁর পিএকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি যদি ওই রাতে বাংলায় প্রতিশোধ নেওয়ার ডাক দিতেন, তবে পাঁচ হাজার তৃণমূল কর্মী মারা পড়তেন...
১০ ঘণ্টা আগে