পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি ‘স্ক্যাম কল সেন্টারে’ অভিযান চালিয়ে ২৫৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে ৪০ জন চীনা নাগরিক রয়েছেন।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এক কর্মকর্তা আজ সোমবার এএফপিকে বলেন, ইসলামাবাদের উপকণ্ঠে আবাসিক এলাকা গুলবার্গ গ্রিনে একটি ‘স্ক্যাম কল সেন্টার’ চালানো হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে ওই বিদেশিদের আটক করা হয়। ওই কর্মকর্তার দাবি, আটক ব্যক্তিরা পর্যটন ভিসায় পাকিস্তান এসেছিলেন।
আটক ব্যক্তিদের মধ্যে ভিয়েতনামের ১৭০ জন নাগরিক রয়েছেন। বাকিরা মালয়েশিয়াসহ এশিয়ার অন্যান্য দেশের নাগরিক। তাদের রাওয়ালপিন্ডির একটি কারাগারে রাখা হয়েছে।
এফআইএর ওই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের নিজ নিজ দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত চলমান থাকায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সম্ভাব্য ব্যবস্থা হিসেবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহেই ওই বিদেশিদের আটক করা হয়। এ বিষয়ে মন্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে এএফপি।
এর আগে ২০২৫ সালের জুলাইয়েও একই ধরনের একটি অভিযান চালানো হয়েছিল। সে সময় ‘পনজি স্কিম ও বিনিয়োগ জালিয়াতির সঙ্গে জড়িত একটি বড় কল সেন্টারে’ কাজ করার অভিযোগে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৭১ জন বিদেশি ছিলেন, যাদের অধিকাংশই চীনা নাগরিক।

পারস্য উপসাগরের সঙ্গে আরব সাগরের সংযোগকারী সরু জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি পোস্ট করেন। সেখানে এই জলপথটিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। নিহত সবাই বাংলাদেশি। স্থানীয় সূত্রে খবর, রাত আনুমানিক ২টার দিকে আগুন লেগে যায়। ভবনের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। পরে এক বড়সড় উদ্ধার...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
১২ ঘণ্টা আগে
কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। আজ মঙ্গলবার প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ এই তথ্য জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে