
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সরাসরি প্রশ্ন করার একটি বিরল সুযোগ পেয়েছেন দেশটির সিনেট এবং প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেনটেটিভস) সদস্যরা।
রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের অনুরোধ নিয়ে দুই দিনব্যাপী দুটি শুনানিতে সাক্ষ্য দেবেন রুবিও। এর মধ্যে প্রথম শুনানিটি মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত হচ্ছে।
ট্রাম্প প্রশাসন সামরিক খাতে খরচ ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। আর এর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ৩০ শতাংশ কমানোর একটি প্রস্তাব এনেছে, যার জন্য এখন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রুবিও একই সঙ্গে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। ইরান যুদ্ধ নিয়ে তিনি প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে কংগ্রেস সদস্যদের সঙ্গে কথা বললেও, চলমান যুদ্ধ নিয়ে এর আগে কখনোই প্রকাশ্যে কোনো সাক্ষ্য দেননি।
আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি কংগ্রেসে তাদের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না। তাই নির্বাচনের আগেই ট্রাম্প যাতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে পারেন এবং যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের (গ্যাসোলিন) দাম কমিয়ে আনতে পারেন—এমনটাই আশা করছেন তাঁর দলের সহকর্মী রিপাবলিকানেরা।
ট্রাম্পকে তাঁর নিজের দলের ভেতরে থাকা ইরান-বিরোধী চরমপন্থীদেরও সামলাতে হচ্ছে, যারা তেহরানের প্রতি যে কোনো ধরনের নমনীয়তা বা ছাড় দেওয়ার ঘোর বিরোধী।
ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্যসহ বহু আইনপ্রণেতা ইরানের ওপর মার্কিন কৌশল এবং অন্যান্য বৈদেশিক নীতিগত অগ্রাধিকারের বিষয়ে প্রশাসনের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য দাবি করেছেন। রুবিও তাই বড় ধরনের পরীক্ষা দিতে যাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত স্বীকার করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ইসরায়েলি বন্দীদের নিহত হওয়ার আশঙ্কা সম্পর্কে সতর্কবার্তা পাওয়ার পরও তিনি গাজা উপত্যকায় হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি আক্রমণে হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর কাছে থাকা জিম্মিরা
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য দান করা মৃতদেহ ইসরায়েলি সামরিক চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে দাতাদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, মৃতদেহগুলো কী কাজে ব্যবহার করা হতে পারে, সে বিষয়ে দাতা ও তাঁদের পরিবারকে যথেষ্ট তথ্য
২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে স্থানীয় সময় আজ সকালের দিকে তথাকথিত ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে। এর আগে ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে এবং কুয়েতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক “রেভল্যুশন” হয়েছিল।...মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে।...আমাদের এসটিএফ তাকে ধরে।...তারপর হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজে আমাকে ফোন করে বলেছেন...
২ ঘণ্টা আগে