
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে আজ বুধবার পর্যন্ত দুই নারী-শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ।
গতকাল মঙ্গলবার এই সংঘর্ষের সূচনা হয়। ওই দিন সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মধ্যে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুই নারী ও একটি শিশু ছিল।
রাতভর তুলনামূলক শান্ত থাকার পর আজ বুধবার আবার গোলাবর্ষণ শুরু হয় এবং বিকেলের দিকে তা আরও তীব্র হয় বলে জানিয়েছেন রয়টার্সের সাংবাদিকেরা। আলেপ্পোর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে আরও চারজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, এসডিএফ নিয়ন্ত্রিত শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকার সামরিক অবস্থানগুলোকে তারা ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করছে। সিরিয়ার দুজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, তাঁরা আলেপ্পোতে একটি বড় ধরনের সামরিক অভিযানের আশঙ্কা করছেন।
সরকারের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নিতে বলা হয়েছে। শহরের বাস ব্যবহার করে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি উদ্ধার বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আনুমানিক ১০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন।
আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশনপ্রধান ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ‘মানুষ যেখানেই যেতে চান, তাঁদের ইচ্ছা অনুযায়ী আমরা নিরাপদে পৌঁছে দিচ্ছি।’
সাম্প্রতিক এই লড়াই সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক। শিল্পাঞ্চলের বহু কারখানায় কাজ বন্ধ হয়ে গেছে এবং শহরের কেন্দ্রে যাওয়ার প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে।
দামেস্ক সরকার জানিয়েছে, এসডিএফ নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া রকেট, ড্রোন হামলা ও গোলাবর্ষণের জবাব হিসেবেই তারা সামরিক অভিযান চালাচ্ছে।
তবে কুর্দি বাহিনী পাল্টা অভিযোগ করে বলেছে, হাজার হাজার বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে ফেলা এবং শহরের স্থিতিশীলতা ধ্বংসকারী এই বিপজ্জনক উত্তেজনার জন্য দামেস্কের সরকার সরাসরি দায়ী।
সিরিয়ার ১৪ বছরের গৃহযুদ্ধের সময় কুর্দি কর্তৃপক্ষ উত্তর-পূর্ব সিরিয়ার পাশাপাশি আলেপ্পোর কিছু অংশে আধা স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থা গড়ে তোলে। এরপর ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর আহমেদ আল-শারার নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসে। তখন থেকে সিরিয়ার বর্তমান সরকার ওই এলাকাগুলোকে একীভূত করতে চাইলেও কুর্দিদের অনিচ্ছায় তা সম্ভব হয়নি।
গত বছর দামেস্ক সরকার ও এসডিএফের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে ২০২৫ সালের শেষ নাগাদ পূর্ণ একীভূতকরণের পরিকল্পনা ছিল। তবে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গড়িমসি ও অসৎ উদ্দেশ্যের অভিযোগ তুলেছে।
ধারণা করা হচ্ছে, এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হলে সহিংসতা আরও বাড়তে পারে। এতে তুরস্কেরও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আঙ্কারা কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে দেখে এবং তাঁদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার কর্মকর্তা ফাথুর রহমান জানিয়েছেন, দ্বীপটির চারটি শহরে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয়জন এবং
৩৫ মিনিট আগে
মাদক কার্টেল ও পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করতে ট্রাম্প প্রশাসনের কাছে সামরিক সহায়তা চেয়েছেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। গত ৭ আগস্ট কলম্বিয়ার দায়িত্ব নিয়েছেন এই প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারে দেশটির মাদককেন্দ্রিক অর্থনীতির বিরুদ্ধে আগ্রাসী ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের
২ ঘণ্টা আগে
ইরানকে সামরিকভাবে পরাস্ত করার পর জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’কে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগে
খরা ও দাবদাহে দাবানলের তীব্র ঝুঁকিতে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতে ডিসপোজেবল বা এককালীন ব্যবহারযোগ্য বারবিকিউ নিষিদ্ধ করেছে সরকার। যুক্তরাজ্যের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্য দপ্তর (ডিবিআইএসটি) জানিয়েছে, গ্রীষ্মের মাসগুলোতে দেশজুড়ে বেশ কয়েকটি ভয়াবহ দাবানলের কারণ হয়েছে এসব বারবিকিউ।
২ ঘণ্টা আগে