
ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অন্যতম বৃহত্তম আকাশ হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে আক্রমণ শুরুর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৯৪৮টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। একই সময়ে সম্মুখ সমরে সেনা ও সামরিক সরঞ্জামও মোতায়েন করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিনের আলোতে এই হামলা চালানো হয়। এ হামলায় পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরে দুজন এবং ভিনিৎসিয়া অঞ্চলে একজন নিহত হয়েছেন।
অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, লভিভ শহরে একটি গির্জার পাশের পুরনো ভবনে আঘাত হেনেছে। লভিভের গভর্নর মাকসিম কোজিৎস্কি জানান, ১৭ শতকের সেন্ট অ্যান্ড্রুজ গির্জার চারপাশের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি অংশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘রাশিয়া দিনের আলোতেই শহরের জনাকীর্ণ এলাকায় হামলা চালাচ্ছে।’
এর আগে রাতভর ইউক্রেনের ১১টি অঞ্চলে বোমাবর্ষণ করা হয়। এতে পোলতাভা অঞ্চলে দুজন এবং জাপোরিঝিয়া, খেরসন ও খারকিভে একজন করে মোট পাঁচজন নিহত হন।
এদিকে মিত্র দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ সরবরাহের জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। কিন্তু ওয়াশিংটন বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধে মনোনিবেশ করায় কিয়েভ ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে পারে।
এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত সব চুক্তি যেন সময়মতো বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে হবে।’
গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হওয়া ইউক্রেন-যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে জেলেনস্কি জানান, ওয়াশিংটনের কাছ থেকে কিয়েভ দীর্ঘকাল ধরে যে নিরাপত্তা নিশ্চয়তা চুক্তি চেয়ে আসছে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে গত জানুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া আবার আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা যেন ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসে, তা নিশ্চিত করার এই দলিলটি ‘শতভাগ প্রস্তুত’ এবং সই হওয়ার অপেক্ষায় রয়েছে।
আলোচনাকারী দলের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি এক্স-এ লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এমনভাবে নিরাপত্তার নিশ্চয়তা তৈরি করা যা আমাদের যুদ্ধ অবসানের কাছাকাছি নিয়ে যাবে। ইরান যুদ্ধের কারণে ‘ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল’ হয়ে উঠেছে।
এসব আলোচনার মধ্যেই পূর্ব ইউক্রেনেও যুদ্ধ অব্যাহত রয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ (আইএসডব্লিউ) জানিয়েছে, রাশিয়া সম্মুখ সমরে ভারী সরঞ্জাম ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, সম্প্রতি রুশ সেনারা একাধিক কৌশলগত এলাকায় প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে একযোগে চেষ্টা চালিয়েছে।
সোমবার টেলিগ্রামে সিরস্কি জানান, ‘যোগাযোগ রেখা বরাবর তীব্র লড়াই চলছে।’
তিনি আরও জানান, চার দিনে রাশিয়া ৬১৯টি হামলা চালিয়েছে এবং তা প্রতিহত করতে ইউক্রেন অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে রেখেছে। প্রতি বছর বসন্তে যখন বরফ গলতে শুরু করে এবং আবহাওয়া অনুকূলে আসতে শুরু করলে রাশিয়া হামলা আরও বাড়িয়ে দেয়। তবে তারা এখন পর্যন্ত বড় কোনো শহর দখল করতে পারেনি এবং গ্রামীণ এলাকাগুলোতেও তাদের অগ্রগতি অত্যন্ত ধীর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার দাবি করেছেন ইরানের সঙ্গে তাঁর ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। আজ আবার আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ইরানি নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে
ইরানকে দেওয়া আলটিমেটাম থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি এখন কূটনীতির পথ বেছে নিয়েছেন এবং ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে মধ্যস্থতাকারী হিসেবে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে পাকিস্তান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, ওয়াশিংটনের দেওয়া যুদ্ধবিরতির চূড়ান্ত শর্তাবলি ইতিমধ্যে তেহরানের কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ।
১ ঘণ্টা আগে
বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ভক্সওয়াগন তাদের জার্মানির একটি গাড়ি কারখানাকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে