
ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। আজ বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না এবং তারা ইতিমধ্যে সম্মত হয়েছে যে, তারা কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না। এটিই ছিল সবচেয়ে বড় বিষয়।’
চলমান সংঘাত ও যুদ্ধে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে—এমন ধারণাকে উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বর্তমান সামরিক ও অর্থনৈতিক ভঙ্গুর দশা তুলে ধরে তিনি বলেন, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের হাতে খুব সামান্য কিছু সেনা রয়েছে এবং তাদের কোনো নেতা নেই, কোনো নেতৃত্বও নেই।
দেশটির অভ্যন্তরীণ সংকটের চিত্র তুলে ধরে ট্রাম্প বলেন, তাদের অর্থনীতি পুরোপুরি ধসে পড়ছে। সেখানে এখন ২৫০ শতাংশ মূল্যস্ফীতি চলছে। একটি দেশের যত ধরনের খারাপ পরিস্থিতি হওয়া সম্ভব, তার সবই এখন তাদের রয়েছে।
হরমুজ প্রণালির চলমান অর্থনৈতিক ও নৌ অবরোধের বিষয়ে ট্রাম্প জানান, এই অচলাবস্থা খুব বেশি দিন স্থায়ী হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, ‘আমি মনে করি, এই সমস্যার সমাধান বেশ দ্রুতই হয়ে যাবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান সীমান্তে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বড় সাফল্য অর্জন করছে।
ইরানের নতুন নেতৃত্ব ও চলমান শান্তি আলোচনা নিয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প জানান, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত আছেন। ট্রাম্প বলেন, তিনি এই আলোচনায় যুক্ত আছেন, এটা নিশ্চিত।
সর্বোচ্চ নেতার প্রভাবের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অনেকেই বলছে যে, আলোচনার বিষয়ে তিনিই চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন। হ্যাঁ, এটা সত্যি। কারণ, দীর্ঘ সময় ধরে সেখানে এভাবেই চলে আসছে। প্রথমে তাঁর বাবা এবং এখন তিনি। আমি মনে করি, এটি তিনি উত্তরাধিকার সূত্রেই পেয়েছেন।’
খামেনির সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপাতত আমাদের মধ্যকার বোঝাপড়া বেশ ভালো বলেই মনে হচ্ছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, তার ওপর ভিত্তি করে হয়তো কোনো একপর্যায়ে আমাদের দেখাও হবে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ক্রেমলিন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে.
৩ ঘণ্টা আগে
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ইরানকে উপগ্রহ চিত্র (স্যাটেলাইট ইমেজ) সরবরাহ করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে...
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
৬ ঘণ্টা আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৮ ঘণ্টা আগে