
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন শিশু। এ ছাড়া একটি ক্যাম্পের ২৭ শিশু এখনো নিখোঁজ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। যতক্ষণ না সবাইকে খুঁজে পাওয়া যায়, আমাদের কাজ চলবেই।’
এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে গুয়াদালুপে নদীর তীরে ক্যাম্প মিস্টিক নামে সামার ক্যাম্পে গত ৪ জুলাই অনেকে ছুটি কাটাতে এসেছিলেন। তাঁদের অবস্থাও এখনো অনিশ্চিত।
ক্যাম্প থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যায়, শুক্রবার ভোররাতে নদীর পানি মাত্র এক ঘণ্টারও কম সময়ে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। এ সময় ক্যাম্পের প্রায় সবাই ঘুমিয়ে ছিল। এই আকস্মিক বন্যায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাদামাখা কম্বল, ম্যাট্রেস, খেলনা ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বিবিসি রেডিও ৪-কে জানান, ২৭ নিখোঁজ শিশুর অনেকের বয়সই ১২ বছরের নিচে।
ক্যাম্পে প্রায় ৭৫০ জনেরও বেশি অংশ নিয়েছিলেন। অভিভাবকদের কাছে পাঠানো এক ইমেইলে ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানায়, যাঁদের সঙ্গে এখনো সরাসরি যোগাযোগ করা হয়নি, তাঁদের সন্তানকে নিখোঁজ বলে বিবেচনা করা হচ্ছে।
কিছু বাবা-মা সামাজিক মাধ্যমে সন্তানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে অনেকে ভেসে যেতে পারে আশঙ্কায় গুয়াদালুপে নদীর দুই তীরজুড়ে তল্লাশি চলছে। তারা এখনো ‘সন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে, ‘মরদেহ উদ্ধারের অভিযান’ নয়।
গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, উদ্ধার কার্যক্রম জোরদার করতে দুর্যোগ ঘোষণা করে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।
অ্যাবট বলেন, ‘এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রত্যেককেই খুঁজে বের করতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাব। আমাদের কাজ শেষ হলে তবেই থামব।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাঁর প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম।
এদিকে বন্যাকবলিত এলাকায় অনেকেই ফিরে আসতে শুরু করেছেন। টেক্সাসের বাসিন্দা জোনাথন ও ব্রিটনি রোহাস তাঁদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে দেখেন তাদের বাড়ির ভিটে অবশিষ্ট রয়েছে। আর সব ভেসে গেছে।
অন্য এক বাসিন্দা অ্যান্থনি জানান, তাঁর অ্যাপার্টমেন্ট এখন কাদা ও ধ্বংসাবশেষে ভরা। সবকিছু নষ্ট হয়ে গেছে। শুধু একটি বাক্সে থাকা তাঁর শৈশবের কিছু ছবি আর শিশু বয়সের কম্বল রয়েছে। তিনি বলেন, ‘সবকিছু হারিয়েছি। বুঝে উঠতে পারছি না কীভাবে নতুন করে শুরু করব।’
তবে টেক্সাসে আবারও ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহের শেষে টেক্সাসের মধ্যাঞ্চলে আরও বন্যা দেখা দিতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস জানিয়েছে, গতকাল শনিবার ওই এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি (প্রায় ৫ থেকে ১২ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। গত শুক্রবারের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। বিলবোর্ডটিতে ট্রাম্পকে একটি খোলা কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছে। এর গায়ে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে, ‘উই উইল কিল ট্রাম্প’ (আমরা ট্রাম্পকে হত্যা করব...
১ ঘণ্টা আগে
ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ফুটবল উন্মাদনা এবারও রক্তাক্ত রূপ নিয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, দুর্ঘটনা ও অন্যান্য সহিংস ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আইওএম এবং ইউএনএইচসিআর জানিয়েছে, রাখাইন ও কক্সবাজার থেকে যাত্রা করা নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থী ছিল। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।
২ ঘণ্টা আগে