Ajker Patrika

ইরানে নিহত বেড়ে ২০১, আহত ৭ শতাধিক

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানে নিহত বেড়ে ২০১, আহত ৭ শতাধিক
ইরানের মোট ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতেই হামলার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের এই হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের মোট ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতেই হামলা হয়েছে। এর ফলে দেশটির এক বিশাল অংশজুড়ে ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে, তবে অনেক জায়গায় ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত ৮৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে আটকে আছেন।

রাজধানী তেহরানে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে খামেনির বাসভবন এবং প্রেসিডেন্ট প্যালেসের আশপাশের এলাকাও রয়েছে। স্যাটেলাইট ছবিতে খামেনির বাসভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। এ ছাড়া ইসফাহান, কোম, কারাজ এবং কেরমানশাহর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ‘মেজর কমব্যাট অপারেশন’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়াই তাঁদের লক্ষ্য। অন্যদিকে, ইরান এই হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম মজুত করবে না ইরান, চুক্তির দ্বারপ্রান্তে তেহরান-ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যে যেসব দেশে আছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনা

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত