
দখলদার ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তাঁর দেশের বিরুদ্ধে বেশ কয়েকটি দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে। যাতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের যে সমর্থন, তা যেন ভেঙে পড়ে এবং ওয়াশিংটন-তেল আবিব জোট দুর্বল হয়ে পড়ে। এসব দেশের মধ্যে পাকিস্তানও আছে বলে উল্লেখ করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস ওভারটাইম’ নামক একটি অনুষ্ঠানে বেনিয়ামিন নেতানিয়াহু এই দাবি করেন। তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে কয়েকটি দেশ মূলত ভুয়া ঠিকানা ব্যবহার করে বট বাহিনী বা বট ফার্মের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রভাবিত করেছে, যেন আমেরিকার জনগণের ইসরায়েলের প্রতি সহানুভূতি ভেঙে যায়, যেন আমেরিকা-ইসরায়েল জোট দুর্বল হয়ে পড়ে। কারণ তারা মনে করে, সেটাই তাদের স্বার্থের পক্ষে যায়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে এই কাজ হচ্ছে সেই বিষয়ে ব্যাখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আর তারা খুব কৌশলে কাজটা করে। যেমন ধরা যাক—আপনি দেখবেন, “আমি একজন খাঁটি টেক্সান। আমি সব সময় ইসরায়েলকে সমর্থন করেছি। কিন্তু তারা এখন যা করছে, আমি সেটা সহ্য করতে পারছি না। আমি ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছি।” এরপর আপনি সেই ঠিকানা অনুসরণ করে দেখবেন, সেটি আসলে পাকিস্তানের মাটির গভীরের কোনো স্থান থেকে পরিচালিত হচ্ছে।’
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এবং এটিই আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা যখন সাতটি যুদ্ধক্ষেত্রে, সাতটি ফ্রন্টে সরাসরি সামরিক লড়াই চালাচ্ছিলাম, তখন অষ্টম ফ্রন্টে আমরা পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়েছিলাম। সেটি ছিল গণমাধ্যমের যুদ্ধ, আর প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের যুদ্ধ।’
এই লড়াইকে নেতানিয়াহু তুলনা করেন ‘এফ-৩৫’ যুদ্ধবিমানের আক্রমণের সঙ্গে, যেখানে তাঁর দেশ সেই আক্রমণ মোকাবিলা করছে অশ্বারোহী বাহিনী নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর হামলার মুখে পোলিশদের প্রতিরোধের স্মৃতি স্মরণ করে নেতানিয়াহু বলেন, ‘আর আপনি জানেন, আমরা এত ব্যস্ত ছিলাম যে আমরা এটা খেয়ালই করিনি। তারা যখন আমাদের ওপর এফ-৩৫-এর সমতুল্য শক্তি দিয়ে আক্রমণ চালাচ্ছে, তখন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছি যেন পোল্যান্ডের অশ্বারোহী বাহিনী নিয়ে। এটা যেন প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঘটনার মতোই।’
নেতানিয়াহু আরও বলেন, ‘তাই আমি মনে করি, আমাদের ওই ফ্রন্টেও লড়াইয়ে নামতে হবে। তবে সেন্সরশিপের মাধ্যমে নয়, বরং এমন উপায় খুঁজে বের করে, যেগুলো গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জন্য গ্রহণযোগ্য।’ তিনি বলেন, ‘আমরা স্বৈরতান্ত্রিক শাসনগুলোর মতো কাজ করতে পারি না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ আমেরিকানদের হৃদয় ও মন জয় করার এই লড়াইয়ে টিকে থাকার উপায় আমাদের খুঁজে বের করতেই হবে। আর এটা আমাদের করতেই হবে, অবশ্যই। আমাদের একটা সমস্যা আছে। আমি সেটা স্বীকার করছি। আর আমাদের নিজেদের গুছিয়ে নিতে হবে।’

সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে গোপনে সামরিক হামলা চালিয়েছে। এমনটাই জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ভারতজুড়ে কয়েক লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করে বাতিল হয়ে গেল ২০২৬ সালের নিট (NEET-UG) পরীক্ষা। গত ৩ মে দেশজুড়ে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের চূড়ান্ত ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ লেবার পার্টির ইতিহাসে অন্যতম ভয়াবহ নেতৃত্ব সংকটের মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাঁর ভবিষ্যৎ নিয়ে খোদ মন্ত্রিসভার শীর্ষ স্তরে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ একদল প্রভাবশালী মন্ত্রী এখন সরাসরি দাবি তুলছেন...
২ ঘণ্টা আগেউন্নয়নশীল ৮ দেশের জোট ডেভেলপিং–৮ বা ডি-৮—এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা সুবিধা আরও সহজ করার উদ্যোগে গুরুত্ব বাড়ছে। উন্নত গতিশীলতা ও ‘সফট কানেকটিভিটি’ জোরদারের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দিয়েছে সদস্য দেশগুলো।
৩ ঘণ্টা আগে