
ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করছে যুক্তরাষ্ট্র। আগামীকাল ৩০ মার্চ থেকে এইচ-১বি ভিসাসহ একাধিক ক্যাটাগরির আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমও যাচাই করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, নন-ইমিগ্রান্ট ভিসার একটি বড় অংশ এই নতুন প্রক্রিয়ার আওতায় আসবে। এর মধ্যে রয়েছে—
এ-৩ ও সি-৩ এর আওতায় আছেন গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কার। জি-৫, এইচ-৩ এর আওতায় আছেন প্রশিক্ষণার্থী।
এইচ-৪ এর আওতায় আছেন এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল ব্যক্তি। কে ভিসার আওতায় আছে বাগ্দত্তা বা স্পাউস ক্যাটাগরি। এ ছাড়া অন্যান্য কিউ, আর, এস, টি এবং ইউ ক্যাটাগরির ভিসার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়মে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘পাবলিক’ বা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। কনস্যুলার কর্মকর্তারা ব্যাকগ্রাউন্ড চেক বা পটভূমি যাচাইয়ের সময় আবেদনকারীর অনলাইন কনটেন্ট, অ্যাক্টিভিটি এবং অন্যান্য ডিজিটাল রেকর্ড পরীক্ষা করবেন। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, এ-৩, সি-৩, জি-৫, এইচ-৩, এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি, ইউ, এইচ-১বি, এইচ-৪, এফ, এম এবং জে ভিসার সকল আবেদনকারীকে তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘ওপেন’ রাখতে হবে।
সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের মতে, এটি ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে আরও বেশি তথ্য যাচাই প্রচেষ্টার অংশ। তাঁরা বলেন, ভিসা স্ক্রিনিংয়ের সময় আমরা সব ধরনের তথ্য যাচাই করি, যাতে এমন আবেদনকারীদের শনাক্ত করা যায় যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিসা (এ, এম ও জে) এবং ডিসেম্বরে এইচ-১বি কর্মীদের জন্য এই ব্যবস্থা আগেই আংশিক চালু হয়েছিল।
সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পাশাপাশি মার্কিন শ্রম বিভাগ বিদেশি কর্মীদের ন্যূনতম বেতন বাড়ানোরও প্রস্তাব দিয়েছে। এইচ-১বি, এইচ-১বি১, ই-৩ এবং পার্ম প্রোগ্রামের আওতায় ‘প্রিভেইলিং ওয়েজ’ বা প্রচলিত মজুরি কাঠামো পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। ২০ বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা চার স্তরের এই মজুরি ব্যবস্থা আপডেট করা হলে বিদেশি কর্মীদের গড় বার্ষিক বেতন প্রায় ১৪ হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে।

তীব্র দাবদাহ, শুষ্ক গাছপালা ও ঝোড়ো বাতাসে ইউরোপজুড়ে দাবানলের ভয়াবহতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফ্রান্স, স্পেন ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের দাবানল মোকাবিলা করেছেন দমকলকর্মীরা।
২ ঘণ্টা আগে
ক্রমহ্রাসমান জন্মহার এবং দ্রুত বৃদ্ধ হতে থাকা জনগোষ্ঠীর সংকটে পড়ে জাপানের নিজস্ব জনসংখ্যা চার দশকের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটির নিচে নেমে এসেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারির হিসাবে জাপানে...
৩ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
৬ ঘণ্টা আগে
মিসরের ভূমধ্যসাগরের বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের নতুন আরেক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটি সুয়েজ খালের কাছাকাছি হওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে