
রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটি জুলাই মাসে হওয়া ভয়াবহ ভূমিকম্পের একটি ‘আফটার শক’। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ভূমিকম্পের পর কামচাটকায় সুনামি সতর্কতা জারি হয়। কিছু এলাকায় সাগরের ঢেউ আছড়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি হয়েছিল অগভীর স্থানে। এই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এরপর আরও কয়েকটি আফটার শক অনুভূত হয়, যার মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ বলেন, সব জরুরি সেবা প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষতির কোনো খবর মেলেনি। তিনি জানান, ভূমিকম্পের পরপরই আবাসিক ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের দ্রুত পরিদর্শন শুরু হয়েছে।
কামচাটকার পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কর্মকর্তারা জানান, উপকূলের বিভিন্ন জায়গায় ৩০ থেকে ৬২ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। জাপানের উত্তরে কুরিল দ্বীপপুঞ্জের কিছু অংশেও সুনামি সতর্কতা দেওয়া হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় ঘরের লাইট দুলতে থাকে, আসবাবপত্র নড়ে ওঠে, আর রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি কাঁপতে থাকে। নিরাপত্তা অ্যালার্মও বেজে ওঠে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র আলাস্কার কিছু অংশে সতর্কতা জারি করেছিল। তবে পরে তা তুলে নেওয়া হয়।
কামচাটকা ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। গত এক সপ্তাহেই সেখানে দুবারের বেশি ৭-এর ওপরে মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে জুলাই মাসের এক ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮, যা সুনামি সৃষ্টি করে একটি সমুদ্রবন্দর শহর প্লাবিত করেছিল এবং পুরো প্রশান্ত মহাসাগরজুড়ে সতর্কতা জারি হয়েছিল।

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে শুরু হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ শুনানি।
১৪ মিনিট আগে
দিল্লির যন্তর মন্তরে ফের আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে ‘যন্তর মন্তর সিজন ২’ হিসেবে উল্লেখ করেছেন। আজ বুধবার দিল্লির নারাইনায় দলটির স্বেচ্ছাসেবকদের একটি বৈঠক শেষ মুহূর্তে বাতিল হওয়ার পর তিনি এ ঘোষণা দেন।
৪৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রায় ২১০ দিন পার করেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এক জায়গায় দীর্ঘদিনের এই মোতায়েন, কঠিন জীবনযাপন ও খাবারের সংকটে জাহাজটির কিছু নাবিক মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে অভিযোগ উঠেছে...
১ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার কোনো বন্দী বিনিময় ছাড়াই এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। চার বছরের বেশি সময় বন্দী থাকার পর সাবেক মার্কিন মেরিন রবার্ট গিলম্যানকে মুক্তি দেওয়া হয়েছে। সাধারণত রাশিয়া কোনো মার্কিন নাগরিককে মুক্তি দিলে তার বিনিময়ে যুক্তরাষ্ট্রও কোনো রুশ নাগরিককে
১ ঘণ্টা আগে