মস্তিষ্কের নেতিবাচক অনুভূতি দূর করতে চিকিৎসকের পরামর্শে ক্যাটামিন সেবনের পক্ষে মত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি নিজেও নিয়মিত সেবন করেন এই কেমিক্যাল। তাঁর এই কেটামিন সেবন টেসলায় বিনিয়োগকারীদের জন্য লাভজনক বলেও রসিয়ে মন্তব্য করেছেন তিনি।
সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমনের সঙ্গে একটি সাক্ষাৎকারে মাস্ক এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন এ খবর দিয়েছে।
সাক্ষাৎকারে মাস্ক বলেন, যখন তিনি মস্তিষ্কে নেতিবাচক অনুভব করেন, তখন ক্যাটামিন নামক চেতনানাশক ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে তাঁকে সাহায্য করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রচারিত সাক্ষাৎকারটিতে মাস্ক বলেন, অনেক সময়ই তিনি বিষণ্নতায় ভোগেন। কিন্তু সেই বিষণ্নতার পেছনে কোনো যৌক্তিক কারণ থাকে না। ঠিক তখন ক্যাটামিন সেই হতাশাজনক পরিস্থিতি থেকে তাঁকে বের করে আনে।
কখনো মাত্রাতিরিক্ত ক্যাটামিন সেবন করা হয়েছে কি না—জিজ্ঞেস করা হলে মাস্ক জানান, তিনি তা আদতেই করেন না। প্রতি এক সপ্তাহ পরপর তিনি অল্প পরিমাণে ক্যাটামিন নিয়ে থাকেন।
ক্যাটামিন মূলত একটি চেতনানাশক যা চিকিৎসাকার্যে রোগীকে অচেতন রাখতে ব্যবহৃত হয়। এটি হতাশা দূর করতে এবং ব্যথা কমানোর ঔষধ হিসেবেও ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা যায়।
মাস্ক বলেন, ‘ক্যাটামিনের মাত্রাতিরিক্ত সেবনে মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। আমাকে দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে হয়। আমি চাইলেও মাত্রাতিরিক্ত মাদক নিতে পারব না। কেননা আমি সময়ের অপচয় করতে পারব না।’
এদিকে মাস্কের সহকর্মী এবং টেসলার বিনিয়োগকারীরা তাঁর ক্যাটামিন সেবন নিয়ে অনেকটাই অসন্তুষ্ট। তাঁরা জানায়, মাস্কের এই অভ্যাস তাঁর ব্যবসার ওপর বিরুপ প্রভাব ফেলছে।
সাক্ষাৎকারে এ বিষয়ে জিজ্ঞেস করলে মাস্ক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টেসলার বাজারমূল্য বাকি সবগুলো গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানের মোট বাজারমূল্য থেকে বেশি। গত বছর আমরা বিশ্বে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বিক্রি করেছি। বিনিয়োগকারীরা কি নিয়ে ভয় পাচ্ছেন, আমি ঠিক জানি না। তাই আমি যে ক্যাটামিন নিচ্ছি, তা আমার নেওয়া চালিয়ে যাওয়া উচিত।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘দ্য ডন লেনন শো’ নামের অনুষ্ঠান সম্প্রচারের জন্য মাস্কের সঙ্গে চুক্তি হয়। তবে অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারের এক সপ্তাহ আগেই মাস্ক আচমকা সেই অনুষ্ঠান বাতিল করে দেন।
সাক্ষাৎকারের পর লেনন বলেন, ‘আমার মতো লোকের কাছ থেকে তাঁকে নিয়ে প্রশ্ন করাটা তাঁর ভালো লাগেনি বলে মনে হয়।’

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
৯ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
১২ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
১২ ঘণ্টা আগে