সংখ্যালঘু নিপীড়নের অভিযোগে এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের সংসদ লোকসভায়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেছে দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি)।
এর আগে, গত সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একই ধরনের দাবি জানান মমতা।
লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে ও কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে।
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করতে চাই। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ; যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে...। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গেও দেশটি সংযুক্ত। আমরা যে আহ্বান জানাচ্ছি তা হলো, ভারত সরকার অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের কাছে আবেদন করুক।’
তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এসে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করুন। আমাদের মুখ্যমন্ত্রী গতকাল (সোমবার) পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করে বলেছেন, ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে, পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তে অটল থাকবে। আমরা একসঙ্গে কাজ করতে চাই।’
লোকসভায় দেওয়া বক্তৃতায় তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে ও দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে যাওয়া শরণার্থীদের কথা উল্লেখ করেন।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার পর লোকসভায় বাংলায় কথা বলেন বিজেপি দলীয় সংসদ সদস্য জগন্নাথ সরকার। এ সময় তিনি বাংলাদেশি হিন্দু হওয়াটা কোনও অপরাধ কি না তা জানতে চান।
এর আগে, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান। এই বিষয়ে ভারতের সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে বিবৃতিও দাবি করেন।

বিশ্বজুড়ে লেখক ও শিল্পীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। খ্যাতিমান লেখক, প্রকাশক বা সাহিত্য এজেন্ট সেজে তারা উদীয়মান লেখকদের সঙ্গে যোগাযোগ করছে এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
৪৩ মিনিট আগে
রাশিয়ার একটি মালবাহী জাহাজ রহস্যজনক বিস্ফোরণের পর ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিঅ্যাক্টরের যন্ত্র
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত গোপন ইউএফও নথি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে একটি রহস্যময় ‘আট কোনা’ উড়ন্ত বস্তুর ভিডিওকে ঘিরে ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে ইতিবাচ
৪ ঘণ্টা আগে