
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের মনোরম শহর পহেলগাম ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত। সেখানেই ওই হামলার ঘটনা ঘটে। হামলার পর আহতদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। কারণ, এই এলাকায় কেবল হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো সম্ভব।
এনডিটিভি জানিয়েছে, পাহেলগামের বৈসারণ উপত্যকার ওপরে গোলাগুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে নির্বিচারে গুলি শুরু করে। নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী রয়েছেন। স্ত্রী ও সন্তানের সামনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন এবং জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন, যিনি তাঁকে হামলার স্থান পরিদর্শনের নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন দে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাতসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা। অমিত শাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‘এই জঘন্য হামলার দায়দায়িত্ব থেকে কেউ রেহাই পাবে না। দোষীদের চরম মূল্য চুকাতে হবে।’ তিনি জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে এবং একজন পর্যটককে আনার্তনাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদি সৌদি আরব সফর থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটুট এবং আরও দৃঢ় হবে।’
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একে ‘অমানবিক, ঘৃণ্য এবং গভীরভাবে ধিক্কারযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘এটা সাম্প্রতিক সময়ে বেসামরিক জনগণের ওপর হওয়া হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড়।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে ‘কাপুরুষোচিত ও নিন্দনীয়’ বলে আখ্যা দেন। পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও পর্যটকদের ওপর এই সহিংসতার তীব্র নিন্দা করে বলেন, ‘কাশ্মীর ঐতিহাসিকভাবে পর্যটকদের সাদর সম্ভাষণ করে। এই বিরল হামলা গভীর উদ্বেগের বিষয়। দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।’
জানা গেছে, ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন উপত্যকায় পর্যটনের মৌসুম চলছে এবং দেশের বিভিন্ন প্রান্তে অমরনাথ যাত্রার জন্য নিবন্ধন শুরু হয়েছে। দুটি রুটে ৩৮ দিনব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। এর মধ্যে একটি রুট হলো ৪৮ কিমি দীর্ঘ পহেলগাম রুট এবং তুলনামূলকভাবে ছোট ও খাড়া ১৪ কিমি বলতাল রুট।
আরও খবর পড়ুন:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ১৬ বছর বয়সী ইয়ালদা মোহাম্মদখানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। গত ৯ জানুয়ারি তেহরানে মুখোশধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে করে বিক্ষোভকারীদের ধাওয়া করলে পরিবারের সঙ্গে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ইয়ালদা।
১ ঘণ্টা আগে
অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার গ্লেন হ্যানসার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৬ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং ১৯৯১ সালের আলোচিত চলচ্চিত্র দ্য কমিটমেন্টসেও অভিনয় করেছিলেন।
৩ ঘণ্টা আগে
রাশিয়াগামী ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাবে কাস্পিয়ান সাগরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে পাল্টা হামলার কথা বিবেচনা করেছিল ইরান—সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা করেছে রাশিয়া। দেশটির অভিযোগ, জনপ্রিয় এই ম্যাসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার ভেতরে নাশকতা ও হামলা সংগঠিত করছে।
৫ ঘণ্টা আগে