
বাতু গুহার সৌন্দর্য থেকে কুয়ালালামপুরের আকাশচুম্বী অট্টালিকা-মালয়েশিয়া সব সময়ই ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে। এখন দেশটির সরকার বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ যে কোনো দেশের নাগরিকই শর্তসাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মালয়েশিয়ার পারমানেন্ট রেসিডেন্সি (পিআর) বা স্থায়ী বসবাসের অনুমতি একজন ব্যক্তিকে সেদেশে বসবাস, কাজ এবং পড়াশোনা করার সুযোগ দেয়। এটি মালয়েশিয়ার নাগরিকত্বের সমান অধিকার না দিলেও (যেমন ভোটের অধিকার), অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা দেয়। স্থায়ী বাসিন্দারা স্থানীয়দের মতোই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
রেসিডেন্স পাস কী?
রেসিডেন্স পাস হলো একটি বিশেষ অনুমতিপত্র, যা একজন বিদেশি নাগরিককে দেওয়া হয় যদি তিনি ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনস-এর ১৬এ ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন। এই পাস মালয়েশিয়ায় দীর্ঘ সময় থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল।
রেসিডেন্স পাসের প্রধান ক্যাটাগরিগুলো
মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার সঙ্গে পারিবারিক সম্পর্ক (ক্যাটাগরি ৪) :
প্রাক্তন মালয়েশিয়ান নাগরিক (ক্যাটাগরি ৫) :
আবেদন করার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
আবেদন ফি: রেসিডেন্স পাসের জন্য পাঁচ বছরের জন্য ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী ১৪ হাজার ৩৪৬ টাকা।
রেসিডেন্স পাসধারীরা অন্য কোনো পাসে রূপান্তর ছাড়াই মালয়েশিয়ায় কাজ, পড়াশোনা এবং ব্যবসা শুরু করতে পারেন, তবে অন্যান্য কর্তৃপক্ষের শর্ত সাপেক্ষে।
বিস্তারিত জানতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে শুরু হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ শুনানি।
৫ মিনিট আগে
দিল্লির যন্তর মন্তরে ফের আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে ‘যন্তর মন্তর সিজন ২’ হিসেবে উল্লেখ করেছেন। আজ বুধবার দিল্লির নারাইনায় দলটির স্বেচ্ছাসেবকদের একটি বৈঠক শেষ মুহূর্তে বাতিল হওয়ার পর তিনি এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রায় ২১০ দিন পার করেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এক জায়গায় দীর্ঘদিনের এই মোতায়েন, কঠিন জীবনযাপন ও খাবারের সংকটে জাহাজটির কিছু নাবিক মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে অভিযোগ উঠেছে...
১ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার কোনো বন্দী বিনিময় ছাড়াই এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। চার বছরের বেশি সময় বন্দী থাকার পর সাবেক মার্কিন মেরিন রবার্ট গিলম্যানকে মুক্তি দেওয়া হয়েছে। সাধারণত রাশিয়া কোনো মার্কিন নাগরিককে মুক্তি দিলে তার বিনিময়ে যুক্তরাষ্ট্রও কোনো রুশ নাগরিককে
১ ঘণ্টা আগে