
পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত একটি সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। গতকাল মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের।
আইএসপিআর জানিয়েছে, নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্রটি উন্নত অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত। এর মাধ্যমে এটি আগের তুলনায় বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতা ও ধ্বংসক্ষমতার সঙ্গে আঘাত হানতে সক্ষম।
সামরিক বাহিনী আরও জানিয়েছে, পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন সাব-সিস্টেমের অতিরিক্ত কারিগরি সক্ষমতা যাচাই করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে এর নির্ভুলতা বাড়ানো এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা উন্নত করার বিষয়টি পরীক্ষা করা হয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, নতুন সংস্করণের পাল্লা আগের তুলনায় বাড়ানো হয়েছে। তবে ঠিক কত কিলোমিটার পর্যন্ত এর পাল্লা বাড়ানো হয়েছে, তা জানানো হয়নি। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনী ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালিয়েছিল। ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার পাল্লা প্রদর্শন করে।
ফাতাহ-৪ পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ডের ব্যবহৃত একটি কনভেনশনাল বা প্রচলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি মাটি থেকে প্রায় ৫০ মিটার উচ্চতায় উড়তে পারে। সামরিক প্রযুক্তির দৃষ্টিতে এত নিচু উচ্চতায় উড়ার সক্ষমতা ক্ষেপণাস্ত্রটিকে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে এবং রাডারের শনাক্তকরণ কঠিন করতে সহায়তা করতে পারে।
ফাতাহ-৪-এর নতুন সংস্করণের পরীক্ষাটি পাকিস্তানের সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সর্বশেষ ঘটনা। চলতি বছরের মে মাসে আর্মি রকেট ফোর্স কমান্ড ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। এর এক মাস আগে এপ্রিলে একই কমান্ড ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালনা করে। একই মাসে পাকিস্তান নৌবাহিনীও স্থানীয়ভাবে তৈরি একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পরীক্ষা করা হয়।

বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৮১টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিমান ও ড্রোনের কারণে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একজন কো–পাইলট বা সহকারী পাইলট তেল আবিবগামী একটি বিমান ক্র্যাশ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্টারনেটে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ছে। অনেকেই বিষয়টিকে ‘বিবিউড’ (Bibiwood) আখ্যা দিয়ে সরকারি ...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমাতে হবে। তবেই যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হবে এবং দুই দেশের মধ্যে চলমান সাত মাসের যুদ্ধ শেষ করার পথ তৈরি হতে পারে। তবে আলোচনায় ইরানের সিদ্ধান্ত আসলে কারা নেয়, তা নিয়ে ওয়াশিংটন এখনো...
২ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়া সমস্যার মুখোমুখি এশিয়ার দেশ জাপান। একই সঙ্গে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার সমস্যায়ও আছে দেশটি। এ পরিস্থিতিতে এক নতুন অভিযোগ উঠে এসেছে দেশটির এক শহরের বিরুদ্ধে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, জাপানের মধ্যাঞ্চলের তোয়ামা শহরের কর্মকর্তারা সর্বশেষ আদমশুমারিতে জনসংখ্যার সংখ্যা
২ ঘণ্টা আগে