Ajker Patrika

ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

আজকের পত্রিকা ডেস্ক­
ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পেন্টাগনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য বা স্থায়িত্ব সম্পর্কে কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে তাঁরা এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

গত বছর দ্বিপক্ষীয় সম্মতির ভিত্তিতে চলতি অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে প্রায় ৯০০ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছিল কংগ্রেস। তবে ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়ের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন আইনপ্রণেতাদের অতিরিক্ত তহবিলের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে মার্কিন করদাতাদের প্রতিদিন গড়ে ৮৯০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হচ্ছে।

আজ এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফরিস বলেন, মধ্যপ্রাচ্যে চলমান স্বঘোষিত যুদ্ধের কারণ বা যৌক্তিকতা প্রমাণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রশাসন আইনপ্রণেতাদের ব্রিফিং দিলেও পেন্টাগন ঠিক কত টাকা চাইবে বা এই যুদ্ধ কত দিন চলবে, সে বিষয়ে কোনো স্বচ্ছ ধারণা দেয়নি বলেও তিনি অভিযোগ করেন।

সিনেটে যেকোনো বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০টি ভোট পাওয়ার সম্ভাবনাও এখন ক্ষীণ। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই তহবিলের তীব্র বিরোধী। মারফি বলেন, ‘আপনি যদি সত্যিই সেনাদের ভালোবাসেন, তবে এই যুদ্ধের তহবিলের বিপক্ষে ভোট দেওয়া উচিত—যাতে আমাদের সেনাদের বিপদ থেকে সরিয়ে আনা যায়।’

যদিও গত সপ্তাহে অধিকাংশ রিপাবলিকান সিনেটর ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতা খর্ব করার প্রচেষ্টার বিরোধিতা করেছিলেন, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে তাঁদের অবস্থান পরিবর্তন হতে পারে বলে অনেকে ইঙ্গিত দিয়েছেন। রিপাবলিকানদের একটি অংশ যদি বেঁকে বসে, তবে কংগ্রেস থেকে অতিরিক্ত অর্থ আদায় করা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত