
যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য একটি উপহার রেখে গেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। সেই উপহার এরই মধ্যে ফিলিস্তিনে পৌঁছে গেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, যেমনটি আমরা জানিয়েছিলাম, প্রয়াত পোপ ফ্রান্সিস তাঁর একটি পোপমোবাইলকে (গাড়ি) গাজার শিশুদের জন্য স্বাস্থ্য ক্লিনিকে রূপান্তরিত করার অনুরোধ করেছিলেন।
ফিলিস্তিন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোপ ফ্রান্সিস ছিলেন ‘শান্তি ও ন্যায়ের একজন সত্যিকারের বার্তাবাহক’।
মন্ত্রণালয় এক্স-এ একটি পোস্টে বলেছে, ‘ফিলিস্তিন তার জনগণের অধিকারের জন্য লড়াই করা একজন বিশ্বস্ত বন্ধু এবং অবিচল সমর্থককে হারিয়েছে।’
পোস্টে আরও বলা হয়েছে, ‘বিশ্ব যখন গাজার শিশুদের রক্ষা করতে ব্যর্থ, তখন তিনি (পোপ) আমাদের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা, বাস্তুচ্যুতি, উচ্ছেদ এবং দখলের অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।’
উল্লেখ্য, পোপমোবাইল হলো পোপের জনসমক্ষে উপস্থিতির জন্য বিশেষভাবে নকশা করা একটি মোটরযান। এটি সেডিয়া জেস্টাটোরিয়া-এর উত্তরসূরি। বিপুল সংখ্যক জনতার সঙ্গে সাক্ষাতের সময় পোপকে আরও দৃশ্যমান করার জন্য এটি তৈরি করা হয়েছে।
সেডিয়া জেস্টাটোরিয়া বা বহনযোগ্য সিংহাসন হলো একটি আনুষ্ঠানিক সিংহাসন, যেটিতে পোপদের কাঁধে করে বহন করা হতো। ১৯৭৮ সাল পর্যন্ত এটি ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে বাইরে এটির ব্যবহার কমানো হয়। এর বদলে পোপমোবাইল ব্যবহার শুরু হয়।

স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
৬ মিনিট আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২ ঘণ্টা আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
২ ঘণ্টা আগে