
মেলবোর্ন সফরের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ জুলাই মেলবোর্নে মোদির পূর্বনির্ধারিত সফরকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়, যা নিয়ে বর্তমানে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই হুমকিমূলক মন্তব্যটি করা হয়েছিল, তদন্তকারীরা ইতিমধ্যে সেটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, প্রবাসী ভারতীয় কমিউনিটির উদ্যোগে মেলবোর্নের বিখ্যাত মার্ভেল স্টেডিয়ামে ৯ জুলাই ‘মেলবোর্ন মিটস মোদি’ শিরোনামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকেরা ফেসবুকের একটি পেজে এই অনুষ্ঠানের প্রচারণা চালাচ্ছিলেন। সেখানেই একটি পোস্টে ‘আবু মুস্তফা’ (অনূদিত) নামের একটি অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়।
মন্তব্যে লেখা ছিল, ‘অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখাই ভালো, অন্যথায় সে (মোদি) অস্ট্রেলিয়ায় নিজের মৃত্যু ডেকে আনবে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যটি নজরে আসার পরপরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে জানানো হয়।
তদন্তপ্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ওই হুমকিমূলক বার্তার নেপথ্যে থাকা আইপি অ্যাড্রেসটি চিহ্নিত করেছেন। এই বার্তার মাধ্যমে কোনো গুরুতর ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন দেশটির আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা। তবে চলমান তদন্তের বিষয়ে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ভারতের তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক ধরনের ‘ক্লাবিং’, যেখানে নেই মদ কিংবা উচ্চ শব্দের ডিজে পার্টি। বরং শতাব্দীপ্রাচীন ভক্তিমূলক সংগীত ‘ভজন’ গেয়ে, তালি দিয়ে ও নেচে-গেয়ে সময় কাটাচ্ছেন হাজারো তরুণ-তরুণী...
১ ঘণ্টা আগে
উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় মানবাধিকারকর্মী ও ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন ভারতের একটি আদালত। আজ শনিবার উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে দিল্লির অতিরিক্ত দায়রা জজ সমীর বাজপেয়ি দুই...
৩ ঘণ্টা আগে
অযোধ্যার রামমন্দিরের দানবাক্সের অর্থ কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার ভারতের উত্তরাখন্ডের বিখ্যাত বদ্রীনাথ ধামেও ভক্তদের দেওয়া দানের টাকা চুরির অভিযোগ উঠেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই পবিত্র তীর্থস্থানে ভক্তদের দান করা অর্থ ও উপঢৌকন চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য...
৬ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা নিজের দেশের জনগণকে ‘মধ্যমা প্রদর্শন’ (চরম অবজ্ঞা) করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির এক শীর্ষস্থানীয় মন্ত্রী। বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জুমার বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর...
৬ ঘণ্টা আগে