
নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেছেন যুবরাজ হাকন। ৫৩ বছর বয়সী হাকন এখন থেকে পরিচিত হবেন রাজা হাকন অষ্টম নামে। নতুন রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে নরওয়ের রাজতন্ত্রের প্রতি জনগণের আস্থা ও জনপ্রিয়তা পুনরুদ্ধার করা।
আজ শুক্রবার (২৮ আগস্ট) রাজা হারাল্ডের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন হাকন। তিনি রাজকীয় মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন, ‘অল ফর নরওয়ে’ বা ‘নরওয়ের জন্য সবকিছু’—যা তাঁর প্রপিতামহের সময় থেকে ব্যবহৃত হয়ে আসছে। তাঁর জ্যেষ্ঠ সন্তান ইনগ্রিড আলেকজান্দ্রা এখন ক্রাউন প্রিন্সেস এবং সিংহাসনের উত্তরাধিকারী।
এর আগে বাবার বয়স ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার দেশটির রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন হাকন। ফলে রাজপরিবারের দায়িত্ব ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
নরওয়ের রাজতন্ত্রের ইতিহাস নবম শতকের রাজা হারাল্ড ফেয়ারহেয়ারের সময় পর্যন্ত বিস্তৃত। ১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা লাভের পর গণভোটের মাধ্যমে দেশটিতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে ভোট পড়ে। বর্তমানে নরওয়ের রাজতন্ত্র মূলত প্রতীকী হলেও জাতীয় পরিচয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রাজপরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হাকন রাজা হারাল্ডের দুই সন্তানের মধ্যে ছোট। তাঁর বড় বোন প্রিন্সেস মার্থা লুইসের জন্মের দুই বছর পর জন্ম হাকনের। তবে সে সময় উত্তরাধিকার আইনে পুরুষ সন্তান অগ্রাধিকার পাওয়ায় ১৯৯১ সালে দাদা রাজা ওলাভের মৃত্যুর পর তিনি যুবরাজ হিসেবে আত্মপ্রকাশ করেন।
রাষ্ট্রবিজ্ঞানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন হাকন। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি রয়্যাল নরওয়েজিয়ান নেভাল একাডেমিতেও পড়াশোনা করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেন।
তবে ব্যক্তিগত জীবন নিয়েও নতুন রাজা হাকনকে অতীতে নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। ২০০১ সালে তিনি বিয়ে করেন মেত্তে-মারিত ত্যেসেম হোয়িবিকে। একসময় তাঁর অতীত জীবন নিয়ে নরওয়েজীয় সমাজে বিতর্ক সৃষ্টি হলেও পরে এই দম্পতি রাজপরিবারের অন্যতম জনপ্রিয় সদস্যে পরিণত হন। তাঁদের দুই সন্তান—ইনগ্রিড আলেকজান্দ্রা ও প্রিন্স স্ভেরে ম্যাগনুস।
সাম্প্রতিক সময়ে রাজপরিবারের ভাবমূর্তি আবারও চাপে পড়ে মেত্তে-মারিতের আগের সংসারের ছেলে মারিউস বর্গ হোয়িবির ধর্ষণ মামলায় দণ্ডিত হওয়ার ঘটনায়। এ ছাড়া প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে মেত্তে-মারিতের অতীত যোগাযোগ নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। যদিও তিনি কোনো অপরাধে অভিযুক্ত নন এবং ওই যোগাযোগের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন।
এসব বিতর্কের মধ্যেই দায়িত্ব গ্রহণ করলেন রাজা হাকন অষ্টম। সাম্প্রতিক বছরগুলোতে নরওয়ের রাজতন্ত্রের প্রতি জনসমর্থন কমেছে বলেও বিভিন্ন জরিপে উঠে এসেছে। ফলে নতুন রাজার সামনে রাজপরিবারের মর্যাদা ও জনগণের আস্থা পুনর্গঠন এখন অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের আইনসভা এমন একটি আইন পাস করেছে, যার আওতায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার বিচার প্রায় সম্পূর্ণ গোপনে করা যাবে। বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ কর্মকর্তা, সাক্ষী এমনকি আসামিপক্ষের আইনজীবীর পরিচয়ও গোপন রাখার সুযোগ থাকছে নতুন আইনে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইসরায়েলে হামলা চালালে ইরানের জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামোর পাশাপাশি জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হবে।
২ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ধরে ভাসতে থাকা একটি নৌযান থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌযানটিতে থাকা ৮০ জনের বেশি অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া নৌযানটিতে ইতিমধ্যে পাঁচটি মরদেহও পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম প্রধান মুখ, সাংবাদিক ও নারীবাদী কর্মী গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর ফাউন্ডেশন জানিয়েছে, নিউইয়র্ক সিটির নিজ বাড়িতে স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে