
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনি বেঁচে আছেন। তাঁকে খামেনির সম্ভাব্য উত্তরসূরি মনে করেন ইরানের অনেকে।
সিএনএন জানায়, ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি বলেছে, ‘সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।’ প্রতিবেদনে বলা হয়, মোজতাবা এখন ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ পর্যালোচনা করছেন। এর বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দ্বিতীয় ছেলে অনেক দিন ধরেই পর্দার আড়ালে। তবে দেশটির প্রশাসনে তাঁর প্রভাব ব্যাপক বলে ধারণা করা হয়। বিশেষ করে প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজে তাঁর প্রভাব অনেক। মোজতাবার ওপর ২০১৯ সালে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, তখন কয়েক দশক ধরে পর্দার আড়ালে দাবার ঘুঁটি চালা একটি গোষ্ঠী এখন জুড়ে বসতে চাইছে। নির্বাসিত ইরানিদের সংগঠন মোজাহেদিন-ই-খালক (এমইকে) দীর্ঘদিন ধরে ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের দাবি করে আসছে, তাঁরা এখন ওয়াশিংট
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর থেকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত ১৫টি দেশে ইরানের হামলা চালানোর তথ্য পাওয়া গেছে। মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনে অনেকটাই বেকায়দায় পড়েছে দেশগুলো। এসব মারণাস্ত্র ঠেকাতে ওই দেশগুলোর ইন্টারসেপ্টর (প্রতিরো
১২ মিনিট আগে
ইরানের হামলায় দুই দিনে মার্কিন বাহিনীর ৬৫০ জনের বেশি সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ মঙ্গলবার এ দাবি করেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি।
১ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা আরও তীব্র হবে। তিনি বলেছেন, ইরানি হামলায় প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরকের দরজা আরও প্রসারিত হবে।
১ ঘণ্টা আগে