
ইরান থেকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে মেলানিয়া ট্রাম্পের নিউইয়র্ক শহরের গতিবিধি এবং বিভিন্ন শপিং লোকেশনের চিত্র তুলে ধরা হয়েছে।
‘হোয়ার টু কিল মেলানিয়া’ বা ‘মেলানিয়াকে কোথায় হত্যা করা যায়’ শিরোনামের এই ভিডিওটিতে বলা হয়েছে—তাঁর কেনাকাটার স্থানগুলো বিশ্বের স্বাধীনতা সংগ্রামীদের অপারেশনের জন্য উপযুক্ত হতে পারে। এমনকি তিনি যে পোশাকগুলো কিনতে পারেন, সেগুলোতে স্নায়ু বিষ (নার্ভ এজেন্ট) প্রয়োগের মতো ভয়াবহ প্রস্তাবও দেওয়া হয়েছে ওই ভিডিওতে। শেষ অংশে ১৮ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি হুমকি দিয়ে বলা হয়, ‘এটি কেবল শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো।’
তবে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেলানিয়া ও ব্যারন উভয়ই মার্কিন সিক্রেট সার্ভিসের সর্বক্ষণ নিবিড় নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন। হোয়াইট হাউস, নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার এবং মার-এ-লাগোসহ ট্রাম্প পরিবারের সমস্ত সম্পত্তি সর্বোচ্চ নিরাপত্তায় সুরক্ষিত।
ডিজিটাল এই হুমকির পাশাপাশি ইরানের ভেতরেও মার্কিনবিরোধী প্রচারণা তুঙ্গে উঠেছে। তেহরানের জুমহুরি স্ট্রিটে ডোনাল্ড ট্রাম্পের একটি বিশালাকার বিলবোর্ড বসানো হয়েছে, যেখানে তাঁকে একাধিক হাত দিয়ে শ্বাসরোধ করার দৃশ্য দেখানো হয়েছে এবং পাশে লেখা রয়েছে, ‘প্রতিশোধ অনিবার্য’। অন্য কিছু বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি তাঁর পুরো পরিবারের মৃত্যুর আহ্বান জানিয়ে লেখা হয়েছে, ‘রক্তের বদলে রক্ত’।
সম্প্রতি যৌথ মার্কিন-ইসরায়েলি অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনিও এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তাদের হিটলিস্টে আছি।’ তিনি আরও জানান, ইরান যদি কখনো তাঁকে হত্যা করতে সক্ষম হয়, তবে এর জবাবে দেশটিতে নজিরবিহীন বিমান হামলা চালানোর স্পষ্ট নির্দেশ তিনি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন।

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে শক্তিশালী ভূমিকম্পের পর একটি বড় শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএনের সহযোগী গণমাধ্যম টিভি আসাহি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিশেষ রুদ্ধদ্বার বৈঠক শেষে ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের প্রতি নিজের আস্থা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
ইরানের ইসফাহান শহরের আলিখানি স্কয়ারে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই এলাকায় একটি ফাঁসির মঞ্চ তৈরি করার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই স্থানীয় মানুষ সেখানে জড়ো হন এবং রক্ষীদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মেলবোর্নের প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণের বিচারিক রায় ঘোষণা করা হয়েছে। তবে আইনি নিষেধাজ্ঞার কারণে তাঁর পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মেলবোর্নের কাউন্টি কোর্টে ১৩ দিনের বিচারকাজ শেষে নয়জন নারী ও তিনজন পুরুষের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাঁকে দুই দফা ধর্ষণ এবং এক দফা যৌন নিপীড়নে
৫ ঘণ্টা আগে