Ajker Patrika

তামার তার পরিবর্তন করতে গিয়েই যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক
তামার তার পরিবর্তন করতে গিয়েই যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক বিপর্যয়
ছবি: সংগৃহীত

পুরোনো তামার তার পরিবর্তন করতে গিয়ে সৃষ্ট সমস্যার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। এতে এক দিনেই হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে।

ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট বাতিল এবং ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

একটি সংবাদ সম্মেলনে পরিবহন মন্ত্রী শন ডাফি বলেন, সমস্যাটি ঠিকাদারি সংস্থার (এল৩হ্যারিস) ‘অদক্ষতার’ কারণে হয়েছে, নাকি ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কারণে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ডাফি আরও জানান, যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পুরোনো। তামার তারটি এতটাই পুরোনো ছিল যে সেটি ব্যবহার বন্ধ করতে হয়েছে।

পরিবহনমন্ত্রী ব্যাখ্যা করেন, মেরামতের সময় একটি রাউটার অন্যান্য বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় তথ্যপ্রবাহ বাড়িয়ে দিচ্ছিল এবং উড্ডয়নরত উড়োজাহাজগুলোর সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি করছিল। সরকার নিরাপত্তাজনিত কারণে আকাশপথ বন্ধ করে দিতে বাধ্য হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর প্রধান ব্রায়ান বেডফোর্ড একই সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কোনো অসৎ উদ্দেশ্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত কিছুর প্রমাণ পাইনি।’

এক বিবৃতিতে এল৩হ্যারিস বলেছে, ১৩ নভেম্বর আমাদের দেশের বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণগুলো বোঝার জন্য এফএএ-এর তদন্তে আমরা সহায়তা করছি।

ডাফি সতর্ক করেছেন, মার্কিন কংগ্রেস বিমান চলাচল নিয়ন্ত্রণ পরিকাঠামোর আধুনিকায়নে অনুমোদন না দিলে আবারও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তথ্যসূত্রে : বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত