
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত লোকজনের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীয়দের হত্যা করতে উদ্গ্রীব ছিলেন এবং সহকর্মীদের কাছে সম্ভাব্য হামলার পরিকল্পনা ও সামরিক কৌশলগত সরঞ্জামের ছবি প্রকাশ করেছিলেন।
কুক কাউন্টি স্টেটস অ্যাটর্নির কার্যালয়ের প্রসিকিউটরদের বরাতে জানা গেছে, পাপোরাকিস কর্মস্থলে নিজেকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আট পৃষ্ঠার একটি নথি থেকে জানা যায়, তিনি ভারতীয়দের হত্যা করার জন্য আর অপেক্ষা করতে পারছেন না বলে উল্লেখ করেছিলেন। তাঁর এক সহকর্মী বিষয়টি পুলিশে জানালে সম্ভাব্য হামলা ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার সময় মাউন্ট প্রসপেক্ট ও পালাটাইন পুলিশ বিভাগের সদস্যরা সমন্বিত অভিযান চালিয়ে পাপোরাকিসকে গ্রেপ্তার করেন। তদন্তকারীদের ধারণা, ওই দিনই ইলিনয়ের অরোরা শহরের একটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার পরিকল্পনা ছিল তাঁর। মন্দিরটি পালাটাইন থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
পাপোরাকিসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক গুলিভর্তি ম্যাগাজিন ও কয়েক শ রাউন্ড অতিরিক্ত গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে বডি আর্মারযুক্ত একটি কৌশলগত ভেস্টও ছিল। ভেস্টটিতে শ্বেতাঙ্গ চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতীকসংবলিত একটি ব্যাচ পাওয়া যায়।
তদন্তকারীরা পাপোরাকিসের ইলেকট্রনিক যোগাযোগ ও একটি নথিও পরীক্ষা করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ওই লেখায় ভারতীয়, ইহুদি ও আফ্রিকান-আমেরিকানদের ‘নিচু মানুষ’ বা ‘অধম’ বলে বর্ণনা করা হয়েছে এবং যত বেশি সম্ভব মানুষকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, অরোরার সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম মন্দির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দির তাঁর সম্ভাব্য লক্ষ্য ছিল।
প্রসিকিউটরদের সঙ্গে পরামর্শের পর পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া ও অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) শুনানি শেষে বিচারক তাঁকে আটক রাখার নির্দেশ দেন। পরবর্তী আদালতে উপস্থিতির তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।
মানবাধিকারকর্মীদের মতে, যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী বক্তব্য ও নীতির বিস্তার এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের উত্থানের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে।

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুল ভবন ধসে অন্তত ৩৩ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ভবনের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত চাপ এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে এ প্রাণহানির সম্ভাব্য কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
২৯ মিনিট আগে
হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্
২ ঘণ্টা আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে