
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রোববার তাঁর ছেলে হান্টার বাইডেনের দুটি মামলা নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করেছেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্য দিয়ে ন্যায়বিচারের গর্ভপাত হয়েছে। অর্থাৎ, ন্যায়বিচার অপমানিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হান্টার বাইডেন কর ফাঁকি-সংক্রান্ত একটি অপরাধ স্বীকার করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ট্রাম্প এই সিদ্ধান্তকে ‘ন্যায়বিচারের গর্ভপাত’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি ২০২০ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার অভিযোগে কারাগারে থাকা ব্যক্তিদের দিকে ইঙ্গিত করেছেন।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘জো বাইডেনের দেওয়া ক্ষমার আওতায় কি হান্টারের পাশাপাশি (২০২০ সালের) ৬ জানুয়ারির বন্দীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বছরের পর বছর ধরে কারাবন্দী? এটি কি ন্যায়বিচারের অপব্যবহার নয়?’
এই প্রতিক্রিয়া জানানোর আগে ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসলে হান্টার বাইডেনকে ক্ষমা করা হলে তিনি বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। অক্টোবরে কনজারভেটিভ রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হান্টার বাইডেনের ক্ষমার বিষয়টি তিনি বাতিল করে দেবেন না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেখুন, জো বাইডেনের মতো আমি নই। তাঁরা আমার সঙ্গে যেভাবে নিষ্ঠুর আচরণ করেছে...এবং হান্টার খারাপ ছেলে, এতে কোনো সন্দেহ নেই। সে খারাপ কাজ করেছে। শুধু সেই ল্যাপটপ ফ্রম হেলটা দেখলেই হবে। কিন্তু আমি মনে করি, এটা আমাদের দেশের জন্য খুবই খারাপ।
উল্লেখ্য, চলতি মাসেই কর ফাঁকি-সংক্রান্ত মিথ্যা বিবৃতি এবং অস্ত্র মামলায় হান্টার বাইডেনের সাজা হওয়ার কথা ছিল। সেপ্টেম্বরে তিনি স্বীকার করেছিলেন, তিনি ১৪ লাখ ডলার ট্যাক্স পরিশোধে ব্যর্থ হয়েছিলেন। কারণ, সে সময় তিনি মাদক, যৌনকর্মী এবং বিলাসবহুল সামগ্রী কিনতে বিপুল অর্থ ব্যয় করছিলেন। কর ফাঁকির মামলায় ১৬ ডিসেম্বর হান্টারের সাজা ঘোষণার কথা ছিল।

টানা ২৬৫ দিনের বেশি সমুদ্রে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে রণতরিটিতে খাদ্য, প্রয়োজনীয় সরঞ্জাম ও নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট দেখা দেওয়ার পর ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানো...
৭ ঘণ্টা আগে
চীনে টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় তিন প্রদেশের জন্য এক কোটি ১৮ লাখ মার্কিন ডলার (আট কোটি ইউয়ান) বরাদ্দ করেছে দেশটির সরকার। চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়...
১০ ঘণ্টা আগে
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের শরণার্থীশিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার। আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যাচাই-বাছাইয়ের পর এসব রোহিঙ্গাকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে...
১০ ঘণ্টা আগে
ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও মিছিলে চীনা অর্থায়নের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) বিষয়টির তদন্ত করছে। যুক্তরাষ্ট্রেও একই অভিযোগে একটি ফিলিস্তিনপন্থী সংগঠন ও এর অর্থদাতাদের নিয়ে তদন্ত চলছে...
১১ ঘণ্টা আগে