
স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্যাপন মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সালামাঙ্কা প্রদেশে বিজয় উদ্যাপনের সময় একটি ফোয়ারার অংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুর পায়ের হাড় ভাঙার আশঙ্কা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে সালামাঙ্কা প্রদেশের সিউদাদ রদ্রিগো শহরের ঐতিহাসিক আরবোল গোরদো ফোয়ারার ভেতরে শত শত মানুষ স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপন করছিলেন। এ সময় ফোয়ারার একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে।
সিউদাদ রদ্রিগো সিটি কাউন্সিল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, স্প্যানিশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দঘন মুহূর্ত হওয়ার কথা ছিল, তা এক ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
কাস্তিয়া ই লেওন অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ফোয়ারাধসের ঘটনায় তারা একাধিক ফোনকল পায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্পেনের জয়ের আনন্দে অনেক মানুষ ফোয়ারার ওপর উঠে পড়ায় কাঠামোর একটি অংশ ভেঙে যায়।
ঘটনার পর স্থানীয় পুলিশ, সালামাঙ্কার সিভিল গার্ড, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি মোবাইল ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও একটি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
পরে আহত কিশোরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। কাস্তিয়া ই লেওনের আঞ্চলিক সরকার জানিয়েছে, মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য সিভিল গার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিহত কিশোরের পরিবারের জন্য মনোসামাজিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।
সিটি কাউন্সিল এক বিবৃতিতে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
গতকাল বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এটি দেশটির ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা; এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল তারা।

শ্রীলঙ্কায় প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে সামরিক ড্রোন মোতায়েন করেছে দেশটির সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে ৭৭ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ৫৬ জন।
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাঁকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ বিষয়ে এখনো আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন বলে মন্তব্য করার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে
২ ঘণ্টা আগে
প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র (ইন্ডিয়া-ইউএস) বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে মঙ্গলবার দিল্লির উদ্দেশে যাত্রা করা পাঞ্জাবের শত শত কৃষককে দিল্লির আগে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। হরিয়ানায় প্রবেশের প্রধান প্রবেশদ্বার শম্ভু সীমান্তে তাদের অগ্রযাত্রা...
২ ঘণ্টা আগে
পারিবারিক বা দাম্পত্য বিরোধ চলাকালে স্বামীর কর্মস্থল বা নিয়োগকর্তার কাছে স্ত্রীর অভিযোগ জানানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের পদক্ষেপের ফলে স্বামীর চাকরি চলে যেতে পারে, যা শেষ পর্যন্ত স্ত্রীর খোরপোশের দাবিকেই বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেয়।
৩ ঘণ্টা আগে