
দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনারা ‘শেষ নিশ্বাস’ পর্যন্ত লড়ে যাবে বলে অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। আজ রোববার এক বিবৃতিতে তিনি জানান, স্থল, আকাশ ও সমুদ্র—তিন বিভাগেই নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী যেকোনো শত্রুর বিরুদ্ধে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে সদা প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, একই সঙ্গে ইরান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াও অব্যাহত রাখছে।
সেনাপ্রধানের মতে, ইরানি সেনারা ‘জিহাদ’ ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ। তিনি বলেন, ‘আমাদের সেনারা তাদের অর্পিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।’ সেনাদের এই মানসিক শক্তিই তাঁদের রণক্ষেত্রে অপরাজেয় করে তুলেছে বলে তিনি দাবি করেন।
শত্রুপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে হাতামি বলেন, ‘আমাদের প্রত্যেক সেনার আঙুল এখন ট্রিগারে রয়েছে। যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আমরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আজ রোববার জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
নির্বাচনী প্রচার মানেই সাধারণত তপ্ত ভাষণ আর স্লোগানের লড়াই। তবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে আজ সেই চেনা মেজাজে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার টানা চারটি জনসভার ফাঁকে ঝাড়গ্রামে থেমে স্থানীয় জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ঝালমুড়ি’র স্বাদ নিলেন তিনি।
৩৭ মিনিট আগে
কুর্দিস্তান প্রেস এজেন্সির (কুর্দপা) প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির সপ্তম দিনে উত্তর ইরাকের সুরদাশের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। সেখানে ইরানের বিরোধী দল ‘কোমালা অব দ্য টয়লার্স অব কুর্দিস্তানের’ সঙ্গে যুক্ত পরিবারগুলো অবস্থা
১ ঘণ্টা আগে
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ মিশনে জেডি ভ্যান্সের সঙ্গী হচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। প্রতিনিধিদলটি আগামীকাল সোমবারই (২০ এপ্রিল) ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে ইরানের শীর্ষ প্রতিনিধি
১ ঘণ্টা আগে