
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আজ রোববার গ্লুচেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হুইলফোর্ড এলাকায় এ ঘটনায় একটি ‘বড় ধরনের জরুরি পরিস্থিতি’ ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল বেশ কয়েকটি যানবাহন পরীক্ষা করছে।
পুলিশ জানিয়েছে, হুইলফোর্ডের কয়েকটি বাড়ির বাসিন্দাদের কাছের একটি অবসরকেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের অধীনে অপরাধের সন্দেহ রয়েছে। হুইলফোর্ডের কাছে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড একটি ব্রিটিশ বিমানঘাঁটি, যা মার্কিন সামরিক বাহিনীও ব্যবহার করে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে হামলা চালানোর সময় ঘাঁটিটি মার্কিন বাহিনী ব্যবহার করেছে।
ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, সশস্ত্র পুলিশ ঘাঁটির প্রধান ফটকে প্রবেশের পথ বন্ধ করে দেয়। প্রবেশপথগুলোতে বিভিন্ন সরঞ্জামও রাখা হয়। কাছের ফেয়ারফোর্ড শহরে পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িসহ প্রায় ৩০টি জরুরি সেবার যান মোতায়েন করা হয়।
গ্লুচেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, তারা বিশ্বাস করে ঘটনাটি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে চায়। তবে গ্রেপ্তারের কারণ কী, কোনো বিস্ফোরক উদ্ধার হয়েছে কি না কিংবা সন্দেহভাজন অপরাধগুলোর সঙ্গে আরএএফ ফেয়ারফোর্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে অবগত। তবে নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা নিয়ে মন্তব্য করেনি। ব্রিটেনে থাকা মার্কিন বিমানবাহিনীর ৫০১ তম কমব্যাট সাপোর্ট উইং এবং অন্যান্য মার্কিন ইউনিট সতর্ক রয়েছে বলে জানিয়েছে তারা। সামরিক সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে মার্চে তিনটি মার্কিন বি-১বি ল্যান্সার বোমারু বিমান আরএএফ ফেয়ারফোর্ডে অবতরণ করে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সময় ব্রিটিশ কোনো ঘাঁটি থেকে এটিই প্রথম মার্কিন হামলা মিশন বলে ধারণা করা হয়।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জুলাইয়ে সতর্ক করে বলেছিল, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহৃত ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে। তবে রোববারের গ্রেপ্তারের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়নি। আরএএফ ফেয়ারফোর্ড হামলার লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়েও কোনো বক্তব্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪২ মিনিট আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
২ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সময় আ রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়।
২ ঘণ্টা আগে