
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির আর্মির রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রব্যবস্থা ‘উন্নত এভিওনিকস এবং অত্যাধুনিক নেভিগেশন সহায়ক প্রযুক্তিতে সজ্জিত’ এবং এটি ‘দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সেনাবাহিনীর অপারেশনাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত নির্ভুলতা ও অধিক টিকে থাকার সক্ষমতার জন্য সংযোজিত বিভিন্ন সাবসিস্টেমের কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে।’ আইএসপিআর জানায়, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু ফাতাহ-৪-এর ‘সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের’ প্রশংসা করেছেন। একই সঙ্গে তারা এফ-সিরিজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে অবদান রাখা সংশ্লিষ্ট সবার প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন।
বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যার মাত্র তিন সপ্তাহ আগে আর্মি রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালনা করেছিল। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেও পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছিল।

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত মার্কিন বিমানবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটের সন্ধানে দুই লাখ মার্কিন ডলার (প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ ১১ বছর ধরে পলাতক এই
২ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা বাজাউরে একটি নিরাপত্তাচৌকিতে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত আটজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতের এই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জঙ্গিরা প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে চৌকিতে ধাক্কা...
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এই সফরে তিনি দুই দফায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বাণিজ্য ইস্যু ছাড়াও ইরান ও তাইওয়ানের মতো আলোচিত দুই ইস্যুতে এই দুই নেতার মধ্যে স্পষ্ট কোনো ঐকমত্য হয়েছে এমন ইঙ্গিত পাওয়া যায়নি। সোজা কথায়...
৫ ঘণ্টা আগে
তামিলনাড়ুর রাজনীতিতে ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্ক ফের তুঙ্গে। তিন বছর আগে দেওয়া নিজের বিতর্কিত মন্তব্যকে আবারও উসকে দিয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘সনাতন ধর্ম অবশ্যই নির্মূল করতে হবে।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারতের এই রাজ্যটি।
৮ ঘণ্টা আগে