২০২৩ নোবেল পুরস্কারের পর্দা উঠেছে গত সোমবার। আজ ৪ অক্টোবর রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২২ সালে রসায়নশাস্ত্রে নোবেল জিতেছেন তিনজন। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের তিন বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারোলিন আর বারতোজ্জি, ডেনমার্কেরর ইউনিভার্সিটি অব কোপেন হেগেনের অধ্যাপক মর্টেন মেলডাল ও যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্সের গবেষক কে ব্যারি শার্পলেস।
গতকাল পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তাঁরা হলেন—যুক্তরাষ্ট্রের পিয়েরে অগস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউস এবং সুইডেনের অ্যানে হুইলিয়ে। আলোর স্বল্পতম স্পন্দন তৈরি করে অতি সংক্ষিপ্ত মুহূর্তকে বন্দী করার কৌশল নিয়ে গবেষণা করার স্বীকৃতি হিসেবে তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
গত সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁরা।
১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময়ে মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্য শাখায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার (৬ অক্টোবর)।

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৭ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৮ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৯ ঘণ্টা আগে