চলমান জলবায়ু সম্মেলন কপ-২৭ এ অন্তত ৬ শতাধিক তদবিরকারী সংগঠন জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবির করেছে। যা কপ-২৬ সম্মেলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি। সব মিলিয়ে এবারের কপ-২৭ সম্মেলনে ৬৩৬টি সংগঠন বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানির হয়ে তদবির করতে এসেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে চলমান কপ-২৭ সম্মেলনে যোগ দিতে রেজিস্ট্রেশন করেছিল ৬৩৬টি তদবিরকারী সংস্থা। এর আগে, গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে এমন সংস্থার সংখ্যা ছিল ৫০৩টি। এই সম্মেলনে সবচেয়ে বেশি তদবিরকারী সংস্থা যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশবাদী গোষ্ঠী ও জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবিরকারীদের প্রভাবের বিরুদ্ধে প্রচারণা চালানো সংগঠন কিক বিগ পল্যুটারস বলেছে—কপ-২৭ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবরিকারীদের প্রভাব বিশ্বের শক্তিধর দেশ ও কমিউনিটির চেয়ে বেশি। আফ্রিকান দেশ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা করপোরেট গোষ্ঠীর প্রতিনিধিদের হাতে আটকা পড়ে গেছেন।
এদিকে, পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট ট্রেস এক প্রতিবেদনে বলেছে, বিশ্বে জৈব জ্বালানি পোড়ানোর কারণে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে বলে দাবি করা হয় প্রকৃতপক্ষে তার চেয়ে ৩ গুণ বেশি নিঃসরিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, ক্লাইমেট ট্রেসের প্রতিবেদনে বলা হয়েছে—বিশ্বের গ্রিন হাউস নিঃসরণের বড় উৎসগুলোর মধ্যে ৫০ শতাংশই তেল ও গ্যাসক্ষেত্র। এসব খাতকে জবাবদিহির আওতায় আনার উপায় কম থাকার সুযোগে অনেক দেশই নিঃসরণের পরিমাণ কম দেখাচ্ছে।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৮ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৮ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
১১ ঘণ্টা আগে