ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। স্থানীয় সময় শনিবার সকালে ভয়াবহ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। এ ছাড়া জারি হয়েছে সুনামি সতর্কতাও। এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির শঙ্কা করছেন হাইতির নতুন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সের ১৬০ কিলোমিটার পশ্চিমে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।
একটি টুইট বার্তায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন, ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি এবং ব্যাপক ক্ষতি করেছে।
সংবাদ সংস্থা এএফপি-কে হাইতির নাগরিক নিরাপত্তা বিভাগের প্রধান জেরি চ্যান্ডলার বলেন, প্রাণহানি ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত। তবে এখনো পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি আমরা
২০১০ সালে হাইতির রাজধানীতে ৭ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে প্রায় ২ লাখ ত্রিশ হাজারের মতো মানুষ নিহত হয়।

ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২৬ মিনিট আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
৪০ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১ ঘণ্টা আগে